চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড় ধরনের রদবদল হচ্ছে বাংলাদেশ পুলিশে

এনামূল কবীর রূপম এনামূল কবীর রূপম
৫:২৭ পূর্বাহ্ণ ১১, মার্চ ২০১৬
বাংলাদেশ
A A

বড় ধরনের রদবদল হচ্ছে বাংলাদেশ পুলিশে। এ প্রক্রিয়ায় পদায়ন ও বদলি করা হতে পারে ডিআইজি পদমর্যাদার অন্তত ৮ জন পুলিশ কর্মকর্তা ও ১৮ জনেরও বেশি অতিরিক্ত ডিআইজিকে। এ সংক্রান্ত ফাইল চালাচালি এখন শেষ পর্যায়ে। 

বদলি প্রক্রিয়ায় রাজশাহী রেঞ্জের ডিআইজি ইকবাল বাহারকে বদলি করা হতে পারে নবগঠিত পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশনের প্রধান হিসেবে। রাজশাহী রেঞ্জের ডিআইজি পদে যোগ দিতে পারেন পুলিশ হেড কোয়ার্টারে সদ্য পদোন্নতি পাওয়া ডিআইজি খুরশীদ আলমকে। দীর্ঘদিন খালি থাকা রংপুর রেঞ্জের ডিআইজি পদে যোগ দিতে পারেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার খন্দকার গোলাম ফারুক। ওই রেঞ্জের অতিরিক্ত জিআইজি হতে পারেন সাতক্ষীরার পুলিশ সুপার সদ্য পদোন্নতি পাওয়া অতিরিক্ত ডিআইজি চৌধুরী মঞ্জুরুল কবীর ও চাঁপাই নবাবগঞ্জের এস পি বশীর আহমেদ।

ঢাকা রেঞ্জের ডিআইজি ও খুলনা রেঞ্জের ডিআইজি পদে কোনো রদ বদল হওয়ার সম্ভাবনা নেই। তবে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি পদে যোগ দিতে পারেন পুলিশ হেড কোয়ার্টারে কর্মরত অতিরিক্ত ডিআইজি আবু কালাম সিদ্দিক ও চট্র্রগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মাহবুবর রহমান। ডিএমপিতে বদলি করা হতে পারে রংপুরের পুলিশ সুপার আব্দুর রাজ্জাককে।

Banglabid

রদবদল হতে পারে চট্রগ্রাম মেট্রাপলিটন পুলিশের কমিশনার পদেও। আসতে পারেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার বনজ কুমার। সেখানে অতিরিক্ত কমিশনার হিসেবে যোগ দিতে পারেন টাঙ্গাইলের এসপি সালেহ মোহাম্মদ তানবীর ও ঢাকা মেট্রেপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের ডিসি মইনুল হোসেন। পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হতে পারে নারায়ণগঞ্জের এসপি ডক্টর খন্দকার মহিদ উদ্দিনকে।  

পুলিশ সদর দফতরের গুরুত্বপূর্ণ পদে আসতে পারেন ঢাকা জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান। এছাড়াও ডিএমপির গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হতে পারে সদ্য পদোন্নতি পাওয়া অতিরিক্ত ডিআইজি ইমতিয়াজ আহমেদ, আব্দুল বাতেন ও মফিজ উদ্দিন আহমেদকে। ডিএমপির হেডকোয়ার্টার বিভাগের ডিসি আনোয়ার হোসেনকে মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার পদে নিয়োগ দেয়া হতে পারে।

প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে এ সংক্রান্ত সরকারি আদেশ জারি হবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পুলিশ বাহিনী
শেয়ারTweetPin

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT