চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্লু হোয়েল জিতলে ইরফানকে বিয়ে করবেন নাদিয়া!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৬ অপরাহ্ণ ১৬, মে ২০১৮
বিনোদন
A A

ইরফান সাজ্জাদ খুব শান্ত ও বিনয়ী ছেলে। বাবা-মায়ের একমাত্র ছেলে হওয়ায় তাদের কথা মতো বিয়ে করার জন্য পাত্রী দেখতে যান তিনি। নাদিয়াকে দেখতে গিয়ে পছন্দ করেন। বিয়ের কথা পাকাপাকি হওয়ার আগে নাদিয়ার ইচ্ছে মতো নিজেকে সাহসী হিসেবে তুলে ধরার চেষ্টা করেন ইরফান। একটি ব্লু হোয়েল গেমের মতো চ্যালেঞ্জিং ধাপ দেন নাদিয়া। সেখানে জিতলে নাদিয়া বিয়ে করবেন ইরফান সাজ্জাদকে!

প্রথম ধাপেই পরিবারের বাহিরে গিয়ে পালিয়ে বিয়ে করতে হবে। ইরফান সাজ্জাদ রাজি হন। তারা অচেনা জায়গার উদ্দেশ্যে রওনা হন। গেমের প্রতিটি ধাপে ইরফানকে নানান ঝামেলায় ফেলতে থাকেন নাদিয়া। যেমন, নীচে ঘুমানো, তার প্রসাধনীর জিনিসপত্র নিয়ে পেছনে পেছনে ঘোরা, হাত দিয়ে মুখে তুলে খাবার খাওয়ানো, রোদে ছাতা নিয়ে পেছনে থাকা ছাড়াও নানান সব ঘটনার জন্য বেচারা ইরফান তিক্ত বিরক্ত হয়ে যান!

কিন্তু তিনি জিততেই চান। তার জীবনে কোন হার নেই। এক পর্যায়ে ঘটে লোম হর্ষক ঘটনা। শেষ পর্যন্ত ইরফান সাজ্জাদ জয়ী হয় না হেরে যায়, সেটা জানতে হলে দেখতে হবে নাটক ‘গেমারু’।

কবি ও নাট্যকার মিজানুর রহমান বেলাল বেশ কিছু নতুন ধারার নাটক উপহার দিয়ে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন। গেমারু নাটকটিও এমন অভিনব একটি একটি কনসেপ্ট। আর এই নাটকটি নির্মাণ করছেন তরুণ নির্মাতা সাহেল সুমন।

এই নাটকে সজল চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও উর্মি চরিত্রে অভিনয় করেছেন সালহা খানম নাদিয়া। আরো অভিনয় করেছেন শবনম পারভীন, খলিলুর রহমান কাদেরি, খায়ের আলম টিপু, শেখ  স্বপ্না প্রমূখ। ‘গেমারু’ প্রযোজনা করেছেন কামাল উদ্দিন। নাটকটির শুটিং শেষ হয়েছে। নির্মাতা সূত্রের খবর, ঈদে একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে ‘গেমারু’।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইরফান সাজ্জাদব্লু হোয়েলব্লু হোয়েল গেমসালহা খানম নাদিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জার্মানিতে তারেক রহমানকে ‘দেশবন্ধু’ উপাধিতে ভূষিত করল বিএনপি

মে ৩, ২০২৬

স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের জন্য সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা জরুরি

মে ৩, ২০২৬

নিজেকে ‘মৃত’ দাবি করলেন দিলজিৎ

মে ৩, ২০২৬

তৃণমূলে প্রতিভা অন্বেষণ ও ক্রীড়া কূটনীতিতে জোর দিচ্ছে সরকার

মে ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মে মাসে এলপিজির দাম অপরিবর্তিত থাকছে

মে ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT