চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্লগার নিলাদ্রী হত্যাকাণ্ডে ৩ জন গ্রেফতার

মোরছালীন বাবলামোরছালীন বাবলা
২:৫৬ পূর্বাহ্ণ ১৮, নভেম্বর ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

ব্লগার নিলাদ্রী চট্টোপাধ্যাায় ওরফে নিলয় নীল হত্যার হুমকিদাতা এবং জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের নামে বিবৃতি দেয়ার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িতরাই এ সকল হত্যাকাণ্ডে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে জড়িত।

দীর্ঘ সময় পর ইন্টারনেটে দেয়া তথ্যের সূত্র ধরে গোয়েন্দা পুলিশ মঙ্গলবার চট্টগ্রাম থেকে তারেককে এবং নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে মর্তুজা ফয়সাল সাব্বিরকে গ্রেফতার করে। একই দিন সোনারগাঁ থানা এলাকায় অভিযান চালিয়ে হুমকিদাতা মুফতি মাওলানা আব্দুর গাফফারকে গ্রেফতার করা হয়। 

ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, নিলাদ্রী চট্টোপাধ্যাায় হত্যার পর পরই আনসার আল ইসলাম নামে একটি জঙ্গি সংগঠন হত্যার দায় স্বীকার করেছিলো। সেই দায় স্বীকারের পর পরই আমরা তারেক নামে একজনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করি। গ্রেফতারের পর জানা যায় যে, সে এই প্রক্রিয়ার সাথে যুক্ত ছিলো। তবে মুল কাজটি যে করে তার নাম রাব্বী।

গোয়েন্দা এই কর্মকর্তা বলেন, কোন হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার পর অধিকাংশ ক্ষেত্রে জামায়াত-শিবিরের সঙ্গে সংশ্লিষ্টরা বিভিন্ন জঙ্গি সংগঠনের নামে জড়িত থাকার দায় স্বীকার করে বিবৃতি প্রদান করে আসছে।

তিনি আরো বলেন, এরা পরিকল্পনা অনুযায়ী কাজ করে। আমরা  সে ধরণের তথ্য প্রমাণ পেয়েছি। এরা যখন একজন আরেকজনকে নির্দেশ দেয় এবং সেটা তখন দায়িত্বপ্রাপ্তরা  পালন করে।নিলাদ্রী চট্টোপাধ্যায় হত্যাকাণ্ডের সঙ্গে গ্রেফতারকৃতরা সরাসরি জড়িত কিনা? তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

এর আগে রাজধানীর পূর্ব গোরানের বাড়িতে গত ৭ আগস্ট দুর্বৃত্তদের চাপাতির আঘাতে নিহত হন ব্লগার নিলাদ্রী চট্টোপাধ্যায় ওরফে নিলয় নীল। এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে ইন্টারনেটে বিবৃতি দিয়েছিলো জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ব্লগার খুনব্লগার নিলয় হত্যাব্লগার হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

দুর্দান্ত নাহিদ, হার্ডির অলরাউন্ড পারফরম্যান্সে ৯ বছর পর চ্যাম্পিয়ন পেশোয়ার

মে ৪, ২০২৬

ফাইনালে নাহিদের ২ উইকেট, হায়দরাবাদকে ১২৮ রানে থামাল পেশোয়ার

মে ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈদ্যুতিক বাস আমদানিতে শুল্ক অব্যাহতি

মে ৩, ২০২৬

বায়ার্ন মিউনিখকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বার্সেলোনা

মে ৩, ২০২৬

সমতায় ফিরেও ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরেছে লিভারপুল

মে ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT