চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ইন্দুবালা’ ওয়েব সিরিজে একসঙ্গে তিশা, আঁচল ও এবিএম সুমন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৪ অপরাহ্ণ ০৯, অক্টোবর ২০১৮
বিনোদন
A A
তিশা

সিনেমা নয়, ‘ইন্দুবালা’ নামে নির্মিত হতে যাচ্ছে একটি ওয়েব সিরিজ। সেখানে একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, চিত্রনায়ক এবিএম সুমন এবং চিত্রনায়িকা আঁচল। ওয়েব সিরিজটি নির্মাণ করবেন অনন্য মামুন।

‘মোস্ট ওয়েলকাম’ খ্যাত নির্মাতা অনন্য মামুন চ্যানেল আই অনলাইনকে ওয়েব সিরিজ নির্মাণের খবরটি জানিয়েছেন।

অনন্য মামুন বলেন, ১০ পর্বের ওয়েব সিরিজ হবে ইন্দুবালা। আগামী ১৪ অক্টোবর কলকাতায় এর শুটিং শুরু হবে। বাংলাদেশেও ১৫ দিন শুটিং হবে।

তিনি আরও বলেন, সবকিছুই চূড়ান্ত হয়েছে। ওয়েব সিরিজে ইন্দুবালা চরিত্রে অভিনয় করবেন তিশা।

গুণী শিল্পী তারিক আনাম খান ও শহীদুজ্জামান সেলিম ওয়েব সিরিজটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন।

নির্মাতা অনন্য মামুনের সঙ্গে আলাপ করে জানা যায়, তিশাকে একজন ফেসবুক সেলিব্রেটির চরিত্রে দেখা যাবে। তিনি হাজির হবেন প্রতিবাদের প্রতিচ্ছবি হিসেবে। সমাজের নানা অনিয়ম ও জটিল সিস্টেম পরিবর্তনের জন্য লড়বেন তিশা।

Reneta

এবারই প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়িকা আঁচল। প্রায় দেড় বছর বিরতি দিয়ে তিনি ফিরছেন অভিনয়ে। সর্বশেষ ‘এক কোটি টাকা’ ছবিতে অভিনয় করেছিলেন। সেটি গত বছর এপ্রিলের কথা।

‘ইন্দুবালা’ ওয়েব সিরিজে অভিনয় প্রসঙ্গে চ্যানেল আই অনলাইনকে আঁচল বলেন, এখানে আমি সিআইডি পুলিশের চরিত্রে অভিনয় করবো। ইউটিউবে অনেক ওয়েব সিরিজ দেখেছি। এগুলো দেখে আমি মজা পাই। আমার বিশ্বাস দর্শকরাও কাজটি দেখে মজা পাবেন।

ইন্দুবালা ওয়েব সিরিজটি প্রযোজনা করছে লাইভ টেকনোলজি। নির্মাণ শেষে এটি লাইভ টেকনোলজিসের নতুন অ্যাপ সিনে স্পট এ প্রকাশ হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্য মামুনআঁচলএবিএম সুমনচ্যানেল আই অনলাইনতিশালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আগস্ট ৪, ২০২৬

পাট অধিদপ্তরের সব কার্যালয় শতভাগ তামাকমুক্ত করার অঙ্গীকার

আগস্ট ৪, ২০২৬

দুই সপ্তাহে আড়াই কোটি ভিউ, কী আছে এই নাটকে?

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে সন্তান ফিরে পেল মা

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

জকসু ভিপিকে মেরে ক্যাম্পাস ছাড়া করলো ছাত্রদল

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT