চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রিটেনে সাবিনা নেসা হত্যায় এক ব্যক্তি অভিযুক্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৪ অপরাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত ২৮ বছর বয়সী স্কুলশিক্ষিকা সাবিনা নেসার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক এক ব্যক্তি অভিযুক্ত হয়েছে।

কোসি স্যালমাজ নামের ওই ব্যক্তিকে মঙ্গলবার উইলসডেন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে আছেন।  বিবিসি জানায়, স্থানীয় সময় রোববার বেলা তিনটায় ইস্ট স্যাসেক্সের ইস্টবর্ন এলাকা থেকে ৩৬ বছর বয়সী ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

অভিযুক্ত ব্যক্তি আলবেনিয়ান বংশোদ্ভুত। তিনি ইস্টবর্ন এলাকায় তার গার্লফ্রেন্ডের সাথে থাকতেন। তবে গত এক মাস আগে তাদের সম্পর্কের অবনতি হয়। তার পেশা ছিলো ডেলিভারি ড্রাইভার।

কি কারণে সাবিনা নেসার হত্যাকাণ্ডে জড়িত হয়েছে এই বিষয়ে এখনো কোনো কারণ উদঘাটন করতে পারেনি লন্ডন পুলিশ।

সর্বশেষ ব্যক্তিকে আটকের পর সাবিনা নেসা হত্যা তদন্তের ‘এক ধাপ অগ্রগতি’ হিসেবে আখ্যায়িত করেছিলো স্কটল্যান্ড ইয়ার্ড। এই অগ্রগতি সম্পর্কে সাবিনা নেসার পরিবারকেও অবগত করা হয়েছে বলে জানায় সংস্থাটি।

এর আগে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তির সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছিল। যেখানে দেখা যায় যে, ওই ব্যক্তি শুক্রবার ঘটনার সময় কিডব্রুকের পেগলার স্কয়ার দিয়ে হেঁটে যাচ্ছেন। আর ঠিক ওই সময়েই সাবিনা খুন হয়েছিলেন বলে ধারণা করছেন তদন্তকারীরা।

Reneta

গত ১৭ সেপ্টেম্বর সাবিনা নেসা তার এক বন্ধুর সঙ্গে সাক্ষাত করতে নিজ বাড়ি থেকে ৫ মিনিট দূরত্বের একটি পাবে যাচ্ছিলেন। ওই পথেই তিনি আক্রমণের শিকার হন বলে ধারণা করা হচ্ছে। পরদিন শুক্রবার ক্যাটর পার্কে তার মরদেহ পাওয়া যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুক্তরাজ্যসাবিনা নেসা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপে আলো ছড়ানো ডিআর কঙ্গোর গোলরক্ষক এমপাসি

জুলাই ২, ২০২৬

আজ নায়ক হওয়ার দিনটি আমার ছিল: হ্যারি কেন

জুলাই ২, ২০২৬

প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে বেলজিয়াম, সেনেগালের বিদায়

জুলাই ২, ২০২৬

বিতর্কিত স্লোগানে ফিফার শাস্তির মুখে মেক্সিকো

জুলাই ২, ২০২৬

বিশ্বকাপে খেলোয়াড়দের বিরুদ্ধে অনলাইন অপব্যবহার বেড়েছে ১৩ গুণ

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT