চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রিটেনে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া শুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৫ অপরাহ্ণ ০৭, জুন ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ব্রেক্সিট ইস্যুতে ব্যর্থতার দায় নিয়ে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রধানের পদ থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। তবে তার উত্তরসূরী নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী থাকছেন। নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে মাঠে নেমেছেন কনজারভেটিভ পার্টির ১১জন এমপি। 

শুক্রবার সকালে এক বিবৃতিতে দলীয় প্রধানের পদ থেকে পদত্যাগ করেন থেরেসা মে।

পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে বিবিসি জানায়, নতুন দলীয় প্রধান নির্বাচিত না হওয়া পর্যন্ত থেরেসা মে’ই অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে দায়িত্ব পালন করবেন অন্তর্বর্তীকালীন দলীয় প্রধান হিসেবেও।

এদিকে কনজারভেটিভ পার্টির ১১ জন নেতা দলীয় প্রধান ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে লড়াই করছেন। আগামী ১০ জুন ব্রিটিশ সময় সকাল ১০টা থেকে মনোনয়নপত্র দেয়া শুরু হবে। ওইদিনই বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র দেয়া শেষ হবে। এরপর ১৩ থেকে ২০ জুন কয়েকটি ধাপে নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পর আগামী ২২ জুলাই কনজারভেটিভ পার্টির নতুন প্রধানের নাম ঘোষণা করা হবে।

গোপন ব্যালটের মাধ্যমে ক্ষমতাসীন দলের এমপিরা ১৩, ১৮, ১৯ এবং ২০ জুন প্রার্থীদের ভোট দেবেন। প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকতে হলে প্রত্যেক প্রধানমন্ত্রী প্রার্থীকে কমপক্ষে ৮জন এমপির সমর্থন পেতে হবে। ৮ প্রার্থীর মধ্যে দলীয় নেতৃত্বের জন্য চূড়ান্তভাবে ২ জনকে নির্বাচন করা হবে।

এর আগে গত ২৪ মে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন থেরেসা মে। ওই সময় কান্নারত অবস্থায় নিজের পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি বলেন, ব্রেক্সিট বাস্তবায়ন করে যেতে না পারার কারণে তিনি গভীরভাবে অনুতপ্ত।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: থেরেসা মে
শেয়ারTweetPin

সর্বশেষ

সত্যিই কি শাহরুখের ক্যারিয়ারের সবচেয়ে ব্যয়বহুল ছবি ‘কিং’?

জুলাই ৯, ২০২৬

সিলেটে উবারের যাত্রা শুরু

জুলাই ৯, ২০২৬

ইউরেনিয়াম চুক্তি ঘিরে ভারত-অস্ট্রেলিয়ার নতুন সমীকরণ, কার লাভ কতটা?

জুলাই ৯, ২০২৬

পঞ্চদশ সংশোধনী অবৈধ করে হাইকোর্টের রায় আপিলে পুনর্বহাল

জুলাই ৯, ২০২৬

প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে প্রধানমন্ত্রীর আহ্বান

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT