ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়নে থাকা না থাকা নিয়ে গণভোট হচ্ছে আজ। নির্বাচনের আগে বিভিন্ন জরিপে হাড্ডাহাড্ডি লড়াইয়েল আভাস মিলেছে।
ইইউ-তে থাকা অথবা না থাকার সিদ্ধান্ত জানাতে ভোটাররা ব্যালট পেপারে ‘রিমেইন’ অথবা ‘লিভ’ – যেকোনো একটিকে পছন্দ করে নেবেন। ইইউ ছেড়ে যাওয়ার পক্ষের প্রচারকারীরা অভিবাসীদের ব্রিটেনে আসা বন্ধ করা এবং অর্থনৈতিক উন্নতির দোহাই দিচ্ছেন।
অন্যদিকে, অর্থনৈতিক ধস ঠেকাতে ইইউ-তে থেকে যাওয়ার পক্ষে বাকিরা।
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের পক্ষে ভোট দিলে তা হবে বিরাট ভুল।
বাংলাদেশ সময় আজ দুপুর ১২টায় ভোটগ্রহণ শুরু হবে। চলবে রাত ৩টা পর্যন্ত। শুক্রবার দুপুর নাগাদ ভোটের ফল পাওয়া যাবে বলে আশা করছে ব্রিটিশ নির্বাচন কমিশন।






