চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রিটেন থেকে চলছে আইএসের টুইটার অ্যাকাউন্ট!

তানজীমা এলহাম বৃষ্টিতানজীমা এলহাম বৃষ্টি
৩:৪৩ পূর্বাহ্ণ ১৯, ডিসেম্বর ২০১৫
তথ্যপ্রযুক্তি
A A

জঙ্গি সংগঠন আইএসের বেশ কয়েকজন সমর্থকের টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট ব্রিটিশ সরকারের কর্ম ও পেনশন বিভাগের আইপি (ইন্টারনেট প্রটোকল) অ্যাড্রেস থেকেই চালানো হচ্ছে বলে দাবি করেছে কয়েকজন হ্যাকার।

চার তরুণ কম্পিউটার বিশেষজ্ঞের তৈরি ‘ভ্যান্ডাসেক’ নামের হ্যাকিং গ্রুপটি এমন কিছু প্রমাণ বের করেছে যা নির্দেশ করে কমপক্ষে তিনটি আইএস অ্যাকাউন্টের সংযোগ রয়েছে কর্ম ও পেনশন বিভাগের সঙ্গে।

আইপি অ্যাড্রেস হচ্ছে বেশ কিছু সংখ্যায় তৈরি বিশেষ এক ধরণের সনাক্তকারী ভার্চুয়াল ঠিকানা, যা ব্যবহার করে কম্পিউটার থেকে শুরু করে মোবাইল ফোনের মতো ডিভাইসগুলো ইন্টারনেট ব্যবহার করে। এলাকা এবং সার্ভারভেদে আইপি অ্যাড্রেস ভিন্ন হয় বলে এর মাধ্যমে সনাক্ত করা যায় কে কোথা থেকে ইন্টারনেট ব্যবহার করছে।

ব্রিটিশ অনলাইন সংবাদমাধ্যম মিরর-এর কাছে হ্যাকার গ্রুপ ভ্যান্ডাসেক তাদের উদ্ধার করা তথ্য-উপাত্ত বিস্তারিত তুলে ধরলে সেখানে আইএসভুক্ত তিন ডিজিটাল জঙ্গি তাদের টুইটার অ্যাকাউন্টে ঢোকার জন্য যেসব আইপি অ্যাড্রেস ব্যবহার করে তা দেখা যায়। অ্যাকাউন্টগুলো বিভিন্ন সময় নাশকতামূলক জঙ্গিবাদী প্রোপাগান্ডা ছড়াতে ব্যবহার হয়েছে।

প্রথম দর্শনে আইপি অ্যাড্রেসগুলো সৌদি আরবভিত্তিক মনে হলেও আরও গভীরে গিয়ে অনুসন্ধান চালালে বেরিয়ে আসে অ্যাড্রেসগুলোর ভিত্তি ব্রিটিশ সরকারি কর্ম ও পেনশন বিভাগে (ডিডব্লিউপি)।

‘আপনাদের কি মনে হয় না ব্যাপারটা অদ্ভুত?’ হ্যাকারদের একজন মিরর অনলাইনকে বলেন, ‘আমরা ওই অ্যাকাউন্টগুলোর ভিত্তি ট্রেস করে ব্রিটিশ গোয়েন্দা বাহিনীর কেন্দ্রভূমি লন্ডনেই গিয়ে পেলাম।’

Reneta

ভ্যান্ডাসেকের এই অনুসন্ধানের পর এ নিয়ে নানা ধরণের গুজব আর ব্যাখ্যা ছড়িয়ে পড়েছে। অনেকে বলছেন, ডিডব্লিউপি’রই কেউ আইএসকে সমর্থন করে সেসব অ্যাকাউন্ট চালাচ্ছে। আবার অনেকের ধারণা, ব্রিটিশ গোয়েন্দা বাহিনীই জঙ্গি হতে আগ্রহী এমন ব্যক্তিদের ফাঁদে ফেলতে এ ধরণের অ্যাকাউন্ট চালাচ্ছে।

অবশ্য ভ্যান্ডাসেকের দেয়া আইপি অ্যাড্রেসগুলো ট্রেস করে মিরর অনলাইন দেখতে পায়, ব্রিটিশ সরকার গোপনে অনেকগুলো আইপি অ্যাড্রেস সৌদি আরবের দু’টি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করেছে। গত অক্টোবরে বিক্রির পর থেকে চরমপন্থীরা বিদ্বেষমূলক বক্তব্য ছড়াতে অ্যাড্রেসগুলো ব্যবহার করে আসছে।

ব্রিটিশ আইটি বিশেষজ্ঞ জেমি টারনার আইপি অ্যাড্রেসগুলো পরীক্ষা করে বলেন, হতে পারে অ্যাড্রেসগুলো এখনও ডিডব্লিউপি’র সঙ্গে সংযুক্ত কারণ সেগুলো এখনও সম্পূর্ণ আপডেট করা হয়নি।

ভ্যান্ডাসেকের হ্যাক করা তথ্য প্রকাশের পর ব্রিটিশ ক্যাবিনেট অফিস থেকে নিশ্চিত করা হয়, এ বছরের প্রথম দিকে সৌদি আরবের দু’টি টেলিকম প্রতিষ্ঠানের কাছে বেশ কিছু আইপি অ্যাড্রেস বেচে দেয়া হয়।

ডিডব্লিউপি’র অব্যবহৃত অ্যাড্রেস বাতিল করে নতুন অ্যাড্রেস নেয়ার জন্য কাজটি করা হয়েছে বলে জানায় ক্যাবিনেট অফিস।

তবে একবার বিক্রি হয়ে যাওয়ার পর আইপি অ্যাড্রেসগুলো কী কাজে ব্যবহৃত হচ্ছে তার নিয়ন্ত্রণ ব্রিটিশ সরকারের হাতে নেই বলে ওই অফিস থেকে জানানো হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইএসটুইটার
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ সম্প্রচার: একই বিপদে একই পথে হাঁটছে বাংলাদেশ ও ভারত

মে ২৮, ২০২৬

ঈদের দ্বিতীয় দিনে চ্যানেল আইয়ে যা থাকছে

মে ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও পাঁচ শিশুর মৃত্যু

মে ২৮, ২০২৬

কোরবানির মধ্য দিয়ে সারাদেশে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

মে ২৮, ২০২৬

দেশে কমছে হামের সংক্রমণ ও মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মে ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT