চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রিকস-বিমসটেক আউটরিচ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
১১:০২ পূর্বাহ্ণ ১৬, অক্টোবর ২০১৬
বাংলাদেশ
A A

ব্রিকস বিমসটেক আউটরিচ সামিটে অংশ নিতে ভারতের গোয়ায় পৌঁছেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সামিটে অংশ নিতে সকাল পৌনে ৮টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানে ভারতের গোয়ার উদ্দেশ্যে রওনা দেন। বাংলাদেশ সময় বেলা পৌনে ১১টায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ বিমানটি গোয়ায় ভারতের নৌবাহিনীর এয়ারপোর্টে অবতরণ করে।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সেখানে আগে থেকেই প্রস্তুত ছিলো ভারতীয় সরকারের মন্ত্রী এবং সশস্ত্র বাহনীর চৌকস দল। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান, ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর, গোয়ার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী এলিনা সালদানহা।

লাল গালিচার সংবর্ধনার পর ভারতের সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সশস্ত্র সালাম জানায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোয়ায় আগমন উপলক্ষে কালচারাল ডিসপ্লে অনুষ্ঠিত হয় এয়ারপোর্টে।

এয়ারপোর্ট থেকে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা করে নিয়ে যাওয়া হয় ব্রিকস-বিমসটেক আউটরিচ সামিটের স্থান হোটেল লিলায়। পথে প্রধানমন্ত্রী এবং বাংলাদেশকে স্বাগত জানিয়ে টানানো হয়েছে বিলবোর্ড-ব্যানার।

বিমসটেক নেতাদের সম্মানে রবিবার গোয়ার মূখ্যমন্ত্রীর দেওয়া মধ্যাহ্নভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি ব্রিকস-বিমসটেক আউটরিচ সামিটে অংশ নিয়ে ভাষণ দেবেন।

Reneta

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে টুইট করেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নরেন্দ্র মোদির সঙ্গে রাত সাড়ে নয়টায় হোটেল লিলাতে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা নিয়ে গঠিত জোট ব্রিকসের অষ্টম সম্মেলনে যোগ দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট মাইকেল ট্রিমার, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্মেলনের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে ভারতের গোয়া রাজ্যে।

এই কর্মসূচিতে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়েছেন মন্ত্রিসভার কয়েকজন সদস্য, উর্ধ্বতন সরকারি কর্মকর্তা, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা ও একটি মিডিয়া টিমের সদস্যরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী মেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

এক ঐতিহাসিক রেকর্ডের দ্বারপ্রান্তে লিওনেল মেসি

জুলাই ১৮, ২০২৬

মেসির কাছে জানতে চাইলাম, বিশ্বকাপ জিতলে আরও কিছু বছর খেলবেন?

জুলাই ১৮, ২০২৬

ফুটবল নিয়ে এই ৩ সিনেমা অবশ্যই দেখা উচিত!

জুলাই ১৮, ২০২৬

সৌদি লিগে কার্যকর রোনালদো, বিশ্বকাপের জন্য নয়: রোনাল্ডো

জুলাই ১৮, ২০২৬

ফাইনালে থাকছেন ট্রাম্প, চ্যাম্পিয়নদের তুলে দেবেন ট্রফি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT