চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রায়ান্টের জন্য নেইমারের ভালোবাসা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১০ অপরাহ্ণ ২৭, জানুয়ারি ২০২০
অন্যান্য খেলা, ফুটবল, স্পোর্টস
A A

হেলিকপ্টার দুর্ঘটনায় অকালে চলে যাওয়া সাবেক বাস্কেটবল খেলোয়াড় কোবি ব্রায়ান্টের প্রতি মাঠেই ভালোবাসা জানিয়েছেন নেইমার। পিএসজির জয়ে জোড়া গোল করার পর উদযাপনে যুক্তরাষ্ট্রের কিংবদন্তিকে শ্রদ্ধা জানান ব্রাজিলিয়ান তারকা।

লস অ্যাঞ্জেলেস থেকে ৬৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে কপ্টার বিধ্বস্ত হওয়ার সময় কিংবদন্তি বাস্কেটবলারের সহযাত্রী ছিলেন তার কিশোরী কন্যা জিয়ানাও। এখনও পরিচয় প্রকাশিত না হওয়া আরও নয়জনের সঙ্গে প্রাণ হারিয়েছেন দুজনেই। খবরটা ম্যাচ চলাকালীন শুনেছেন নেইমার। মাঠের মানুষটিকে বিদায়ী ভালোবাসা জানাতে মাঠকেই বেছে নিয়েছেন পিএসজির জয়ের নায়ক।

রোববার রাতে ফ্রেঞ্চ লিগ ওয়ানে লিলের বিপক্ষে খেলা ছিল প্যারিস সেইন্ট-জার্মেইনের। ম্যাচ আধা-আধি চলার সময় খবর আসে ব্রায়ান্টের মর্মান্তিক মৃত্যুর। নেইমার তখন এক গোল করে এগিয়ে রেখেছেন পিএসজিকে। পরে করেছেন আরেকটি গোল। তারপর দুহাতের ছয় আঙুল ব্যবহার করে বুঝিয়েছেন এটা ভালোবাসার কোবির জন্য।

মধ্যবিরতির পরের অর্ধে পেনাল্টি থেকে নিজের ও দলে দ্বিতীয় গোলটি করেন নেইমার। তারপর এক হাতের দুই, আরেক হাতের চার আঙুল উঁচিয়ে বোঝান গোলটা দুই ও চারের প্রতি শ্রদ্ধা। যা আসলে কোবির জার্সি নম্বর। লস অ্যাঞ্জেলেস লেকার্সে খেলার সময় ব্রায়ান্টের জার্সি নাম্বার ছিল ২৪, ব্রাজিল তারকা সেটিই তুলে ধরেছেন।

ব্রায়ান্টের প্রতি নেইমারের শ্রদ্ধা নিবেদন শুধু বাস্কেটবলের প্রতি এ ব্রাজিলিয়ানের টানের বহিঃপ্রকাশই ছিল না, দুজনের মাঝে বেশ জানাশোনা, মধুর ও উষ্ণ যোগাযোগ ছিল। এনবিএ ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ স্কোরারের সঙ্গে নেইমার দেখা করেছিলেন একাধিকবার।

মাত্র ৪১ বছর বয়স হয়েছিল ব্রায়ান্টের, মেয়ের বয়সে ১৩ বছর। এমন অকাল মৃত্যু, আর সবার মতো নেইমারকেও বেশ আঘাত করেছে। ম্যাচের পর তিনি বলেছেন, বিরতিতে খবরটা পেলাম, বিশ্ব ক্রীড়াঙ্গনের জন্যই খুব বেদনার সময়টা।

Reneta

ক্যালিফোর্নিয়ার ক্যালাবাসেসের কাছে পার্বত্য অঞ্চলে রোববার স্থানীয় সময় সকাল ১০টার দিকে কুয়াশাঢাকা আকাশে বিধ্বস্ত হয় কপ্টারটি। লস অ্যাঞ্জেলেসের ট্র্যাফিক জ্যাম এড়াতে ব্রায়ান্ট খেলোয়াড়ি সময় থেকেই কপ্টারে যাতায়াত করতেন।

ব্রায়ান্ট এলএ লেকার্সকে ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের (এনবিএ) শিরোপা এনে দিয়েছিলেন পাঁচবার। এনবিএর চতুর্থ সর্বোচ্চ স্কোরার তিনি। সঙ্গে দুইবার অলিম্পিক চ্যাম্পিয়ন। শুধু দেশটিরই নয়, বাস্কেটবলেরই সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন ধরা হয় তাকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফুটবলবাস্কেটবললিড স্পোর্টসহেলিকপ্টার দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসির ফল প্রকাশ নিয়ে যা বলছে আন্তঃশিক্ষা বোর্ড

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জন্মশতবর্ষে নতুন করে আলোচনায় রোমেনা আফাজ

জুলাই ১৮, ২০২৬

দেশের অর্থনীতি এগিয়ে নিতে সবচেয়ে বড় বন্ধু হতে পারে চীন: তথ্যমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

ইরানে টানা সপ্তম রাতেও যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা হামলার দাবি তেহরানের

জুলাই ১৮, ২০২৬

‘দুই থেকে তিন মাসে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে’

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT