চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৭ পূর্বাহ্ণ ২৯, জুলাই ২০১৭
জনপদ, ব্রাহ্মণবাড়িয়া
A A
গোলাগুলি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ ইউসুফ মিয়া (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত পৌনে তিনটায় উপজেলার কুটি ইউনিয়নের মাইজগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইউসুফ ওই গ্রামের নুুরুল ইসলামের ছেলে। এ ঘটনায় কসবা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম, কনস্টেবল ইব্রাহিম ও নজরুল আহত হয়েছেন।

পুলিশের দাবি, ইউসুফ মিয়া চিহ্নিত মাদক ব্যবসায়ী। তবে ইউসুফের বিরুদ্ধে কসবা থানায় কোন মামলা নেই বলে জানান কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিউদ্দিন।

তিনি বলেন, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী ইউসুফকে আটক করে পুলিশ। তখন তার কাছ থেকে ৯০ কেজি গাজা উদ্ধার করা হয়। রাতে তাকে নিয়ে আবার মাদক উদ্ধার অভিযানে বের হয় পুলিশ। এসময় ইউসুফের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে। পরে নিজেদের আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়।

“এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই ইউসুফ মারা যান এবং তিন পুলিশ সদস্য আহত হন। তবে ঘটনার পরপরই ইউসুফের সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি।”

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে ১৩৫ কেজি গাজা, একটি পাইপ গান এবং দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বন্দুকযুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

৩০তম জন্মদিনে ৩০০ গাছ লাগালেন অভিনেত্রী চমক

জুলাই ১০, ২০২৬

ব্রাজিল ফুটবলে না পারলেও, চুমুতে বিশ্বরেকর্ড

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

উৎসবের (ইউটিএসএসওবি) নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু

জুলাই ১০, ২০২৬

পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT