চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিলের রেকর্ডের দিনে আর্জেন্টিনার হোঁচট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৯ পূর্বাহ্ণ ৩০, মার্চ ২০২২
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

লা পাজের এস্তাদিও হার্নান্দো সাইলস স্টেডিয়ামে উচ্চতার কারণে অক্সিজেনের মাত্রা কম থাকায় এমনিতেই অতিথি দলকে প্রতিকূল পরিস্থিতির মুখে খেলতে হয়। তার ওপর ব্রাজিল দলে ছিলেন না নেইমার ও ভিনিসিয়াস জুনিয়র। তবুও সমুদ্রপৃষ্ঠ থেকে ১১ হাজার ৯৩২ ফিট উচ্চতায় দারুণ জয়ে রেকর্ড গড়ল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

বলিভিয়ার বিপক্ষে ৪-০ গোলের বড় ব্যবধানে জিতে বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার ২০ বছরের পুরনো রেকর্ড ভেঙেছে সেলেসাওরা। ২০০২ সালে বিশ্বকাপ বাছাইপর্বে ৪৩ পয়েন্ট পেয়েছিল আর্জেন্টিনা। এবারের বাছাইপর্বে ১৭ ম্যাচে টেবিলের শীর্ষে থাকা ব্রাজিলের পয়েন্ট ৪৫।

আরেক ম্যাচে শেষ মুহূর্তে গোল হজম করে ইকুয়েডরের বিপক্ষে ১-১ ব্যবধানে ড্রয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। টেবিলের দুইয়ে থাকা আলবিসেলেস্তের পয়েন্ট ৩৯। এই ড্রয়ের ফলে আর্জেন্টিনা টানা ৩১ ম্যাচ অপরাজিত রইল।

ব্রাজিলের এখনো এক ম্যাচ খেলা বাকি। ঘরের মাঠে আর্জেন্টিনার সঙ্গে স্থগিত হওয়া ম্যাচটি পরে হবে। সেই ম্যাচ জিতলে কিংবা ড্র করলে সাম্বার দেশটি পয়েন্ট আরও বাড়িয়ে নিতে পারবে।

বুধবার বাংলাদেশ সময় ভোরে হওয়া ম্যাচের ২৪ মিনিটে ব্রুনো গুইমারেসের বাড়ানো বল নিয়ে ডি-বক্সে ঢুকে বাঁ পায়ে ঠাণ্ডায় মাটি কামড়ানো শটে বল জালে জড়ান লুইস পাকুয়েতা। ৪৫ মিনিটে এন্টনির রক্ষণচেরা পাসে বল পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন রিচার্লিসন।

বিরতির পর ৬৬ মিনিটে পাকুয়েতার পাসে ডান পায়ের ভলিতে লক্ষ্যভেদ করেন ব্রুনো গুইমারেস। যোগ করা সময়ের প্রথম মিনিটে রিশার্লিসন নিশানাভেদ করলে বড় জয় নিশ্চিত করে ব্রাজিল।

Reneta

ড্রয়ে আর্জেন্টিনার হতাশা
ইকুয়েডরের মাঠে ম্যাচের ৩৯ মিনিটে আর্জেন্টিনাকে লিড এনে দেন জুলিয়ান আলভারেজ। নির্ধারিত সময় শেষেও তার পাওয়া গোলেই সররকারীরা এগিয়ে ছিল।

নিকোলাস ট্যাগলিয়াফিকো নিজেদের ডি-বক্সে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ফাউল করে বসেন। ভিএআরের সাহায্য নিয়ে রেফারি পেনাল্টির বাঁশি বাজান।

যোগ করা সময়ে তৃতীয় মিনিটে এনার ভ্যালেন্সিয়ার নেয়া স্পট কিক দারুণভাবে ঠেকান আর্জেন্টাইন গোলরক্ষক জেরোনিমো রুলি। ফিরতি বলে ভ্যালেন্সিয়া ঠিকই বল জালে প্রবেশ করিয়ে ম্যাচে সমতা টানেন।

প্লে-অফে পেরু
অন্য ম্যাচে প্যারাগুয়েকে ২-০ গোলে হারিয়ে ১৮ ম্যাচে ২৪ পয়েন্ট পাওয়া পেরু টেবিলের পঞ্চম স্থান নিশ্চিত করায় প্লে-অফে খেলতে পারবে। আর্জেন্টিনাকে রুখে নেয়া ইকুয়েডর সমান ম্যাচে ২৫ পয়েন্ট পাওয়ায় চতুর্থ স্থানে থেকে কেটেছে বিশ্বকাপের টিকেট।

উরুগুয়ের জয়
আগেই কাতার বিশ্বকাপে যাওয়া নিশ্চিত করা উরুগুয়ে জিতেছে চিলির বিপক্ষে ২-০ গোলে। ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট পাওয়া উরুগুয়ের অবস্থান তিনে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাইকুয়েডরকাতার বিশ্বকাপ ২০২২বলিভিয়াব্রাজিললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬

মাগুরায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট আমিনুল ইসলাম গ্রেফতার

জুলাই ১০, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে বিশ্বকাপের উন্মাদনায় অংশ নিলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT