ব্রাজিলের গম নিয়ে হাইকোর্টের রায় ২৬ জুলাই পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগ। বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়েছেন চেম্বার জজ।
গতকাল হাইকোর্টের রায়ে বলা হয়েছিলো, ব্রাজিল থেকে আমদানি করা গম কেউ ফেরত দিতে চাইলে ফেরত নিতে সরকার বাধ্য থাকবে।
রায়ে আরো বলা হয়েছিলো, কাউকে জোর করে ওই গম দেওয়া যাবে না। ফেরত নিলে সরকারকেই নিতে হবে।
হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ চেয়ে সরকারের করা আবেদনে আপিল বিভাগ রায়টি ২৬ জুলাই পর্যন্ত স্থগিত করে দেন।






