চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ব্রাজিল ফেভারিট, পার্থক্য গড়বেন নেইমার’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩১ অপরাহ্ণ ০১, জুলাই ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

রাশিয়া বিশ্বকাপে এখন পর্যন্ত সেরাটা দেখাতে পারেননি নেইমার। মাঝেমধ্যেই অবশ্য জ্বলে ওঠার আভাস দিচ্ছেন। ব্রাজিলও অপেক্ষায় দলের নিউক্লিয়াসের সেরাছন্দের। সাফল্য নেইমারের উপরই নির্ভর করছে বলে মত রিভালদোরও। সঙ্গে মেক্সিকো ম্যাচে ব্রাজিলকেই এগিয়ে রাখছেন সেলেসাওদের হয়ে ১৯৯৪ ও ২০০২ বিশ্বকাপজয়ী অ্যাটাকিং মিডফিল্ডার।

নেইমার না জ্বললেও দলের অন্যদের দুর্দান্ত নৈপুণ্যে শেষ ষোলোতে উঠেছে ব্রাজিল। যেখানে সেরা কৌতিনহো। তবে রিভালদোর মতে বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে দলের সাফল্য নির্ভর করবে বিশ্বের সর্বোচ্চ দামি ফুটবলারের উপরই, ‘সব ম্যাচেই নেইমারের দিকে চেয়ে থাকে ব্রাজিল। এখনো নিজেকে সেভাবে মেলে ধরতে পারেনি। তবে সামনে গুরুত্বপূর্ণ ম্যাচ। এ ম্যাচে ব্রাজিলের সাফল্য নেইমারের উপরই নির্ভর করবে।’

গ্রুপ পর্বে দুই ম্যাচে ২ জয় ও এক ড্র’তে ৭ পয়েন্ট নিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে ব্রাজিল। নক আউটে প্রতিপক্ষ মেক্সিকো। সোমবার সামারাতে মেক্সিকোর মুখোমুখি হবে ব্রাজিল। ওই ম্যাচের আগেই ব্রাজিল দল নিয়ে নিজের ভাবনা জানিয়েছেন সেলেসাওদের হয়ে ৭৪ ম্যাচে ৩৫ গোল করা রিভালদো।

‘মেক্সিকোর বিপক্ষে ব্রাজিলই ফেভারিট। তবে যে দলকে সমর্থকরা দেখতে চায়, আমরা সেই ব্রাজিলকে দেখতে পাচ্ছি না। । যদিও দল হিসেবে উন্নতি করছে ব্রাজিল। আমি আশা করছি নক আউট পর্বে অন্য এক দলকে দেখতে পাবো।’

নেইমারের কাঁধে সওয়ার হয়ে বিশ্বকাপে ভালো করবে পাঁচবারের বিশ্বসেরারা। আসর শুরুর আগে এমন ধারণা থাকলেও সেটার অপেক্ষা বেড়েছে। ৩ ম্যাচে মাত্র ১ গোল করেছেন পিএসজি ফরোয়ার্ড। কৌতিনহো ও পাউলিনহোর পারফরম্যান্সে নক আউটে ব্রাজিল। কিন্তু নক আউটে নেইমারের জ্বলে ওঠার বিকল্প দেখছেন না রিভালদো।

‘কৌতিনহো প্রথম দুই ম্যাচে সেরা খেলোয়াড় ছিল। পাউলিনহো তৃতীয় ম্যাচে দারুণ একটি গোল করেছে। এই দুজনই ব্রাজিলকে সাফল্য এনে দিয়েছে। তবে সবসময় তারা পারবে না। এজন্য নক আউটে জ্বলে উঠতে হবে নেইমারকে। কারণ ব্রাজিলের সাফল্য তার উপর নির্ভর করছে।’

Reneta

ব্রাজিল কোচ টিটেকেও প্রশংসায় ভাসিয়েছেন রিভালদো, ‘টিটে দারুণভাবে দলকে গুছিয়ে নিয়েছে। তার পরিকল্পনাগুলো দেখে ভালো লাগছে। দেখা যাচ্ছে, তিনি যেভাবে শুরুতে একাদশ তৈরি করেছেন বা পরিবর্তন এনেছেন, তাতেই সফল হচ্ছেন। এতেই বোঝা যায়, দলকে ভালোভাবেই তৈরি করেছেন তিনি। তাই দল এবং কোচ দারুণ আত্মবিশ্বাসী।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারবিশ্বকাপ সর্বশেষব্রাজিলরাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT