চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যারিকেড ভেঙে ট্র্যাক্টর নিয়ে দিল্লীতে ভারতীয় কৃষকরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২০ অপরাহ্ণ ২৬, জানুয়ারি ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবসে কৃষক আন্দোলনের নেতাকর্মীদের ট্র্যাক্টর র‌্যালি ঘিরে ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। পুলিশ ব্যারিকেড দিয়েও কৃষকদের থামাতে পারেনি। র‌্যালি শুরুর আগেই ভোরে তারা ব্যারিকেড ভেঙে দিল্লীতে ঢুকে পড়ে।

এনডিটিভি জানায়, কৃষকদের থামাতে পুলিশকে কাঁদানে গ্যাস ও জলকামান চালাতে হয়। উভয় পক্ষের অনঢ় অবস্থানে অনেকে আহত হয়েছেন। এতে কয়েকজন পুলিশ সদস্যও রয়েছেন।

প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের পর শুরু করার অনুমতি ছিলো কৃষকদের ট্র্যাক্টর র‌্যালির। কিন্তু ভোর থেকেই দিল্লি অভিমুখে যাত্রা শুরু করে হাজারো কৃষক। সকাল ৮টা নাগাদ সিংঘু এবং তিকরি সীমান্তে ব্যারিকেড ভেঙে আউটার রিং রোডের দিকে এগিয়ে যায় কৃষকরা। সেখানে ৫ হাজারের অধিক কৃষকের উপস্থিতি ছিলো।

কর্মকর্তারা জানান, নিরাপত্তা বাহিনীর সদস্যরা কৃষকদের বুঝিয়ে থামানোর চেষ্টা করেন। তাদেরকে কুচকাওয়াজ শেষে র‌্যালি করতে বলা হয়। কিন্তু কর্ণপাত করেনি তারা।

বিক্ষোভরত কৃষক সংগঠনের নেতারা বলছেন, তারা শান্তিপূর্ণ র‌্যালি করতে চেয়েছিলেন। কিন্তু পুলিশ ব্যারিকেড তৈরি করেছে। তারা তা ভেঙে এগিয়ে যাচ্ছে।

কৃষক সংগঠনের সভাপতি সতনম সিং পান্নু বলেছেন, পুলিশের নির্ধারিত রুট মেনে চলা সম্ভব হচ্ছে না। আউটার রিং রোডে আমরা ট্র্যাক্টর মিছিল করবো।।ব্যারিকেেড সরিয়ে নেওয়ার জন্য দিল্লি পুলিশকে ৪৫ মিনিট সময় দেয়া হয়েছিলো।

Reneta

কুচকাওয়াজ অনুষ্ঠানে কৃষকদের ট্র্যাক্টর র‌্যালি থামাতে দিল্লির বিভিন্ন প্রান্তে নিরাপত্তা জোরদার করা হয়। ভোর থেকে আইটিও, যমুনা ব্রিজ-সহ নয়াদিল্লির বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ব্যারিকেড তৈরি করে পুলিশ।

বেশ কয়েক মাস ধরে নতুন কৃষি আইনের বিরুদ্ধে গড়ে উঠেছে ভারতের কৃষক আন্দোলন।  সরকারের সঙ্গে কয়েক দফা বৈঠকেও আসেনি কোনো সমাধান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কৃষক আন্দোলনট্র্যাক্টর র‌্যালিভারতের প্রজাতন্ত্র দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

স্টারলিংকের সঙ্গে অংশীদারিত্বে প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা আনছে বাংলালিংক

এপ্রিল ২২, ২০২৬

নিজের বাল্যবিবাহ প্রতিরোধ করে এসএসসি পরীক্ষার্থী পেল ‘কন্যা সাহসিকতা’ সম্মাননা

এপ্রিল ২২, ২০২৬

এমপিদের জন্য শুল্কমুক্ত নয়, ডিসি–ইউএনওদের মতো গাড়ি চান হাসনাত

এপ্রিল ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে দূরত্ব বজায় রেখে ইরান যুদ্ধ থেকে কৌশলগত লাভ তুলছে চীন

এপ্রিল ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

আর্থিক তদন্তের মুখে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুংয়ের পদত্যাগ

এপ্রিল ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT