চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যান্ডউইথের দাম ৪১% কমলেও ভোক্তাদের জন্য সুখবর নেই

আরেফিন তানজীবআরেফিন তানজীব
৫:৩১ পূর্বাহ্ণ ৩১, আগস্ট ২০১৫
তথ্যপ্রযুক্তি
A A

সেবাদাতা প্রতিষ্ঠান পর্যায়ে ইন্টারনেট ব্যান্ডউইথের দাম ৪১ শতাংশ কমলেও আপাততঃ গ্রাহকরা কোনো সুফল পাচ্ছেন না। খুচরা পর্যায়ে প্রতিযোগিতার ফল হিসেবে এই সুফল পেতে গ্রাহকদের কয়েক মাস সময় লেগে যাবে। তবে তখনও ইন্টারনেট খরচ কমার হার পাঁচ শতাংশের বেশি হবে না।

যুক্তি হিসেবে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) এবং মোবাইল অপারেটররা জানিয়েছে, ইন্টারনেট সুবিধা দিতে তাদের যে মোট খরচ সেখানে ব্যান্ডউইথের জন্য সর্বোচ্চ ব্যয় হয় ২০ শতাংশ।

‘এখন মোট খরচের ২০ শতাংশের মধ্যে যদি ৪১ শতাংশ দাম কমে, সেটা মোট দামে বড় প্রভাব ফেলবে না,’ বলে জানিয়েছেন একটি আইএসপির শীর্ষ এক কর্মকর্তা।

তিনি বলেন, ৪১ শতাংশ দাম কমছে শুনলে মনে হবে বিশাল খরচ কমছে। ‘কিন্তু, প্রকৃত ঘটনা তা নয়। ব্যান্ডউইথের জন্য আমাদের খরচ হয় মোট ব্যয়ের মাত্র ১৫ থেকে ২০ শতাংশ। তাই ব্যান্ডউইথের দাম কমলেই যে ইন্টারনেট ডাটার দামও অনেক কমে যাবে, বিষয়টা তা নয়,’ বলে ওই কর্মকর্তা দাবি করেন।

১ সেপ্টেম্বর থেকে কার্যকরের ঘোষণা দিয়ে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড আজ সোমবার প্রতি এমবিপিএস ইন্টারনেট ব্যান্ডউইথের দাম ৪৪৩ টাকা ঠিক করার কথা জানিয়েছে।

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন চ্যানেল আই অনলাইনকে জানান, আগে এক এমবিপিএসের দাম ছিল ১,০৬৮ টাকা। এখন তা ৬২৫ টাকায় পাওয়া যাবে।

Reneta

তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার অঞ্চলে এই সুবিধা পাবে। পরে ন্যাশনওয়াইড টেলিকমিউনিকেশন এন্ড ট্রান্সমিশন নেটওর্য়াকের মাধম্যে সারাদেশেই ব্যান্ডউইথ সরবরাহ করা হবে।

মনোয়ার হোসেন বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার যে কর্মসূচি চলছে তাতে কমদামে ইন্টারনেট প্রাপ্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পাশাপাশি ভারতের ত্রিপুরা রাজ্যে ইন্টারনেট ব্যান্ডউইথ রপ্তানি করতে যাচ্ছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি। সেখানে প্রতি এমবিপিএস ব্যান্ডউইথ বিক্রি হবে ৭৮৩ টাকায়।

সেপ্টেম্বরের ১৫ থেকে ২০ তারিখের মধ্যে রপ্তানি শুরু হবে সাবমেরিন ক্যাবল কোম্পানি আশা করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্টারনেটইন্টারনেট ব্যান্ডউইথব্যান্ডউইথ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্ব ত্বক স্বাস্থ্য দিবসে ভানুবিল-কমলগঞ্জ-শ্রীমঙ্গলে বিনামূল্যে স্বাস্থ্য সেবা

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরে নীতিগত অনুমোদন

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থপাচারের মামলায় এনামুল হক এনু এবং রুপন ভূঁইয়ার ১০ বছরের কারাদণ্ড

জুলাই ৮, ২০২৬
ছবি: নুসরাত জাহান নিপা (সংগৃহীত)।

কাগজের তুষারকণা তৈরি করে আবারও গিনেস বুকে বাংলাদেশি নুসরাত

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা ম্যাচের রেফারি নিয়ে ফিফায় অভিযোগ জানাল মিশর

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT