ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের সম্মেলন উপলক্ষে লাগানো ব্যানার-ফেস্টুন সাত দিনের মধ্যে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন সংগঠনের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।
বঙ্গবন্ধু এভিনিউয়ে ছাত্রলীগের সংবাদ সম্মেলনে তিনি বলেন, যারা এ নির্দেশ মানবেন না তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
ছাত্রলীগ সভাপতি সংগঠনের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো বিলবোর্ড দখল করা যাবে না।
সংবাদ সম্মেলনে ঢাকা উত্তর এবং দক্ষিণের নতুন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদককে পরিচয় করিয়ে দেয়া হয়। পরে ছাত্রলীগ নেতা-কর্মীরা ব্যানার ফেস্টুন সরানোর কাজ শুরু করেন।







