চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাটিং ব্যর্থতায় সাকিবদের সংগ্রহ ১২৪

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৪ অপরাহ্ণ ১৯, মে ২০১৬
স্পোর্টস
A A

ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে ইউসুফ পাঠানের ৩৬ ও রবিন উথাপ্পার ২৫ রানের সুবাদে ৮ উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করেছে কলকাতা নাইট রাইডার্স। গুজরাটের ক্যারিবিয়ান মিডিয়াম ফাস্ট বোলার ডোয়াইন স্মিথ একাই ৪ জনকে প্যাভিলিয়ানের পথ দেখান। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে প্রতিপক্ষ গুজরাট লায়ন্সের জয়ের লক্ষ্যটা নিতান্তই কম। ব্যাট হাতে ৩ রান করা সাকিব ও নারিন-মরকেলদের জন্য কাজটা দুরহ বলা যায়।

স্মিথ ছাড়াও একটি করে উইকেট লাভ করেন ধাওয়াল কুলকার্নি, ডোয়াইন ব্র্যাভো, সাদাব জাকাতি।
কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে টসে জিতে কলকাতা নাইট রাইডার্সকে ব্যাটিংয়ে পাঠায় গুজরাট লায়ন্স।

আজকের ম্যাচে জয় পেলেই প্লেঅফ নিশ্চিত হবে সাকিবের কলকাতার। তাই আজকে অবশ্যই জয় চায় গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন দলটি।

অন্যদিকে গুজরাটের শেষ চারে যেতে হলে আজকেরটিসহ পরবর্তী ম্যাচেও জয়ী হতে হবে। একটি জয় পেলেও অন্য দলগুলোর মধ্যকার ম্যাচের অনুকূল ফল সুরেশ রায়নার দলকে পরবর্তী ধাপে নিয়ে যেতে পারে।

১২ টি করে ম্যাচ খেলে কলকাতা আর গুজরাটের জয় ৭টিতে। সমান ১৪ পয়েন্ট নিয়েও নেট রেটে এগিয়ে থাকায় তালিকার তিনে রয়েছে কলকাতা। আর পাঁচ নম্বরে গুজরাট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলকলকাতা নাইট রাইডার্স
শেয়ারTweetPin

সর্বশেষ

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬

ফ্যাশনের নানা দিক, ট্রেন্ড, ডিজাইন ও ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে আলোচনা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই নিয়ে কটূক্তি এখনও ফৌজদারি অপরাধ নয়, আলোচনা হতে পারে: তথ্য উপদেষ্টা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রোবোসাব ২০২৬-এর শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT