চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাটিং নিয়ে কিছুটা দুশ্চিন্তা রয়েই গেল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৮ অপরাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের কিউরেটর বলছিলেন, গতানুগতিক ব্যাটিং উইকেটই বানানো হয়েছে। ম্যাচ শুরু হতেই দেখা গেল তার কথার প্রতিফলন। জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট হাতে ঝড় তুললেন ওপেনার লিটন দাস। তাতে জাগল বিশাল সংগ্রহের আশা। কিন্তু ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের ফাইনালে ওঠার লড়াইয়ে শেষমেশ বাংলাদেশ পেয়েছে ১৭৫ রানের পুঁজি!

বেশ কিছুদিন ধরেই বাংলাদেশকে ভোগাচ্ছে ব্যাটিং। বুধবার সুযোগ এসেছিল বড় সংগ্রহ গড়ে হারানো আত্মবিশ্বাস ফেরানোর। তবে ছন্দে ফেরার সুযোগ কাজে লাগাতে পেরেছেন কেবল মাহমুদউল্লাহ রিয়াদ ও লিটন।

৪১ বলে ৬২ রানের ইনিংস খেলে দলকে টেনে নিয়েছেন মাহমুদউল্লাহ। অসাধারণ সব শটে ২২ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস খেলে দারুণ ভিত দিয়ে যান লিটন।

নিজের অভিষেক টি-টুয়েন্টিতে ওপেনিংয়ে নামা নাজমুল হোসেন শান্ত করতে পেরেছেন ৯ বলে ১১ রান। আউট হয়েছেন সাধারণ এক ডেলিভারিতে। তিনে নামা সাকিব আল হাসান বোলারকে উইকেট ‘উপহার’ দিয়ে এসেছেন। করেছেন ৯ বলে ১০ রান।

কিছুটা সময় নিয়ে খেলা মুশফিকুর রহিম ২৬ বলে করেছেন ৩২ রান। যখন চার-ছক্কা সময়ের দাবি আউট হয়েছেন তখনই।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশকে অসাধারণ এক জয় উপহার দেয়া আফিফ হোসেনের ব্যাটও হাসেনি। করেছেন ৮ বলে ৭ রান। শেষদিকে নেমে ৩ বলে ২ রান করে আউট হয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত।

Reneta

২ বল খেলা মোহাম্মদ সাইফউদ্দিন এক চারে ৬ রানে ছিলেন অপরাজিত। লেগ স্পিনিং অলরাউন্ডার হিসেবে অভিষিক্ত আমিনুল ইসলাম বিপ্লব স্ট্রাইক প্রান্তে যাওয়ার সুযোগই পাননি।

টি-টুয়েন্টিতে জিম্বাবুয়ের সঙ্গে ১৭৫ রান হয়ত জয়ের জন্য যথেষ্টই। তবে এদিনও বেশিরভাগ ব্যাটসম্যান হলেন ব্যর্থ! আর ব্যাটিং সহায়ক উইকেটে যেভাবে খেললে আত্মবিশ্বাস তুঙ্গে থাকতে পারত পরের ম্যাচে নামার আগে সেটি আর হল কই!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

অন্য প্রতিষ্ঠানের সিস্টেমে এআই মডেলের অনুপ্রবেশ

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

লিসবনে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আগস্ট ৬, ২০২৬

বাংলাদেশের পোলট্রি মাংসে নিরাপদ সীমার চেয়ে বেশি অ্যান্টিমাইক্রোবিয়াল

আগস্ট ৬, ২০২৬

দক্ষিণ এশিয়ার অন্যতম স্থিতিশীল মুদ্রা ‘টাকা’

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT