চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বর্তমানে দেশের ব্যাংকগুলোতে কোন তারল্য সংকট নেই’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫২ অপরাহ্ণ ০১, আগস্ট ২০১৮
অর্থনীতি
A A
ঋণখেলাপি-জামাই আদর

বর্তমানে দেশের ব্যাংকগুলোতে কোন তারল্য সংকট নেই বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বুধবার সংসদ ভবনে কমিটির সভাপতি ড. মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ কথা জানানো হয়।

কমিটি জানায়, অতীতে কিছু ব্যাংকের ভুল ব্যবস্থাপনার কারণে সাময়িক তারল্য সংকট সৃষ্টি হয়েছিল যা বর্তমানে দূরীভুত হয়েছে।

কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, মো. আব্দুল ওয়াদুদ, ফরহাদ হোসেন এবং শওকত চৌধুরী সভায় অংশগ্রহণ করেন।

এতে জানানো হয়, জিডিপি অনুপাতে দেশে মোট রাজস্ব আহরণ দক্ষিণ এশিয়াসহ বিশ্বের অন্যান্য দেশের তুলনায় সর্বনিম্ন এবং এ খাতে বিগত দশ বছরেও উল্লেখযোগ্য কোন অগ্রগতি হয়নি। এই সময়ে জিডিপি অনুপাতে রাজস্ব আহরণ গড়ে শতকরা ১০ দশমিক ৩ ভাগ যা পার্শ্ববর্তী দেশ ভারতে ১৯ দশমিক ৭ ভাগ। এমনকি নেপালেও এর পরিমাণ হচ্ছে ১৯ দশমিক ৬ ভাগ। উন্নত অর্থনীতির দেশে জিডিপি অনুপাতে রাজস্ব আহরণের এই পরিমাণ হচ্ছে গড়ে শতকরা ৩৫ দশমিক ৮ ভাগ।

সভায় বলা হয়, দেশের অগ্রগতিকে ত্বরান্বিত করতে রাজস্ব আয় বৃদ্ধির কোন বিকল্প নেই। অন্যান্য দেশের রাজস্ব আয় সংগ্রহ পদ্ধতি থেকে শিক্ষা নিয়ে প্রয়োজনে পাইলট প্রজেক্ট হাতে নিয়ে ভ্যাট ট্যাক্সের আওতা বাড়াতে হবে।

Reneta

বীমা কোম্পানির বিরুদ্ধে বীমাদাবি নিষ্পত্তি না করার অভিযোগ সম্পর্কে বলা হয়, কমিটির পক্ষ থেকে জাতীয় দৈনিকে বিজ্ঞাপন দিয়ে প্রায় ৪শ’ অভিযোগ পাওয়া গেছে এবং এ নিয়ে গণশুনানির আয়োজন করা হবে।

সভায় ব্যাংকগুলোতে মাত্রাতিরিক্ত সুদ ও সার্ভিস চার্জের কারণে বিনিয়োগ বাধাগ্রস্ত হওয়ায় সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার এবং ব্যাংকের ক্রেডিট কার্ডে উচ্চ সুদ ও গোপন চার্জের মাধ্যমে গ্রাহক ভোগান্তি কমানোর সুপারিশ করা হয়।

বাংলাদেশ ব্যাংকের গভর্ণর, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিবসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্যাংকে তারল্য
শেয়ারTweetPin

সর্বশেষ

যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রধানমন্ত্রীর সভা

জুন ১৫, ২০২৬

ভারতে প্রবেশে বাধার পরে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

জুন ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পেঁয়াজ ও আঁদা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ: কৃষিমন্ত্রী

জুন ১৫, ২০২৬
ছবি: বিবিসি থেকে সংগৃহীত।

যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনা, পাইলটসহ নিহত ১২

জুন ১৫, ২০২৬

২০ জুলাইয়ের মধ্যেই এসএসসির ফল প্রকাশ, জানালেন শিক্ষামন্ত্রী

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT