চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাংকিং খাতে খেলাপি ঋণ প্রায় ১ লাখ কোটি টাকা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৯ অপরাহ্ণ ১৯, আগস্ট ২০২১
- সেমি লিড, অর্থনীতি
A A
ঋণ খেলাপি-বাংলাদেশ ব্যাংক

করোনাভাইরাসে সৃষ্ট সংকট মোকাবিলায় চলতি বছরে ঋণ পরিশোধে বিশেষ সুবিধা দেয়ার পরও ব্যাংকিং খাতে বেড়েছে খেলাপি ঋণের পরিমাণ।

বছরের প্রথম ছয় মাসে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ বেড়েছে ১০ হাজার ৪৭১ কোটি টাকা। এতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৯৯ হাজার ২০৫ কোটি টাকায়, যা মোট বিতরণ করা ঋণের ৮ দশমিক ১৭ শতাংশ।

গত বছরের ডিসেম্বরে খেলাপি ঋণ ছিল ৮৮ হাজার ৭৩৪ কোটি টাকা, যা ছিল মোট ঋণের ৭ দশমিক ৬৬ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের খেলাপি ঋণ সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

করোনায় অর্থনৈতিক সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন শর্ত শিথিলের কারণে গত বছরজুড়ে ঋণ শোধ না করলেও কেউ খেলাপি হননি।

কিন্তু এ বছর নতুন করে আগের মতো সেই ঢালাও সুযোগ দেয়া হয়নি। যেসব মেয়াদি ঋণ চলতি বছরের মার্চের মধ্যে পরিশোধ করার কথা ছিল, ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে তা জুন পর্যন্ত পরিশোধ করার সুযোগ দেয়া হয়েছে।

Reneta

চলমান ঋণের ওপর ২০২০ সালে আরোপিত অনাদায়ী সুদ একবারে পরিশোধ না করে আগামী সেপ্টেম্বর পর্যন্ত কিস্তিতে পরিশোধ করার সুযোগও দেয়া হয়।

এছাড়া তলবি ঋণ চলতি বছরের মার্চ থেকে ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে ৮ কিস্তিতে পরিশোধ করা যাবে- এমন সুযোগ দেয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যমতে, চলতি বছরের জুন মাস শেষে ব্যাংকিং খাতের মোট ঋণ স্থিতি দাঁড়িয়েছে ১২ লাখ ১৩ হাজার ১৬৪ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণে পরিণত হয়েছে ৯৯ হাজার ২০৫ কোটি টাকা। তিন মাস আগে অর্থাৎ গত মার্চে মোট বিতরণ করা ঋণের পরিমাণ ছিল ১১ লাখ ৭৭ হাজার ৬৫৮ কোটি টাকা। এরমধ্যে খেলাপি ছিল ৯৫ হাজার ৮৫ কোটি টাকা, যা মোট ঋণের ৮ দশমিক শূন্য ৭ শতাংশ।

জুন শেষে রাষ্ট্রীয় বাণিজ্যিক ব্যাংকগুলো মোট ঋণ বিতরণ করে ২ লাখ ১২ হাজার ৫৩৮ কো‌টি টাকা। এরমধ্যে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৪৩ হাজার ৮৩৫ কোটি টাকা, যা মোট ঋণের ২০ দশমিক ৬২ শতাংশ। মার্চে খেলাপি ছিল ৪৩ হাজার ৪৫১ কোটি টাকা। তখন বিতরণ করা ঋণের পরিমাণ ছিল ২ লাখ ৭ হাজার ৭৭১ কো‌টি টাকা।

বেসরকারি ব্যাংকগুলো জুন পর্যন্ত ঋণ বিতরণ করেছে ৯ লাখ ৪ হাজার ৬৫৬ কো‌টি টাকা। মার্চে এসব ব্যাংকের ঋণ ছিল ৮ লাখ ৭৯ হাজার ৭৩৮ কো‌টি টাকা। মার্চে বেসরকারি ব্যাংকগুলোর খেলাপি ঋণ ছিল ৪৫ হাজার ৯০ কোটি টাকা। এখন তা বেড়ে ৪৯ হাজার ১৯১ কোটি টাকা হয়েছে, যা মোট ঋণের ৫ দশমিক ৪৪ শতাংশ।

জুন শেষে বিদেশি ব্যাংকের খেলাপি হয়েছে ২ হাজার ৪৯২ কোটি টাকা, যা মোট প্রদান করা ঋণের ৩ দশমিক ৯১ শতাংশ। বি‌দে‌শি ব্যাংকের ঋণ বিতরণ হয় ৬৩ হাজার ৭৬১ কো‌টি টাকা। মার্চে বিদেশি ব্যাংকের খেলাপি ছিল ২ হাজার ৪৫৪ কোটি টাকা, যা মোট ঋণের ৪ দশমিক ১৩ শতাংশ। বি‌দে‌শি ব্যাংকের ঋণ বিতরণ ছিল ৫৯ হাজার ৫৫৫ কো‌টি টাকা।

জুনে বিশেষায়িত তিনটি ব্যাংকের খেলাপি ঋণ হয়েছে ৩ হাজার ৬৮৫ কোটি টাকা। এ অংক তাদের বিতরণ করা ঋণের ১১ দশমিক ৪৪ শতাংশ। এ খাতের ব্যাংকগুলো ঋণ বিতরণ করেছে মোট ৩২ হাজার ২০৮ কো‌টি টাকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঋণঋণ বিতরণকরোনাভাইরাসখেলাপি ঋণবাংলাদেশ ব্যাংকব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

চুক্তির আগে ইরানের জব্দ সম্পদে ছাড় নয়: ট্রাম্প

জুন ৮, ২০২৬

বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত

জুন ৮, ২০২৬

পুতিনের সঙ্গে জেলেনস্কি বার্তা বিনিময়ে সেতুবন্ধন ছিলেন আব্রামোভিচ

জুন ৮, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

জুন ৮, ২০২৬

ইরানে ইসরায়েলের পাল্টা হামলা, তেহরানসহ একাধিক শহরে বিস্ফোরণ

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT