সাধারণ মানুষের মতো অর্থনীতিবিদ এবং ব্যাংকিং খাত বিশেষজ্ঞরাও ব্যাংক আমানতের উপর আবগারি শুল্ক আরোপে বিস্ময় প্রকাশ করেছেন। উদ্বেগের এ বিষয়টি উপযুক্ত জায়গায় জানানোর কথা জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান।
রেমিট্যান্স বাড়াতে বিদেশ থেকে পাঠানো ডলারের বিপরীতে বাজারের চেয়ে বেশি টাকা দেওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছেন তিনি।
শনিবার ব্যবসায়ী প্রতিনিধিদের অংশগ্রহণে ২০১৭-১৮ অর্থবছরের জাতীয় বাজেট পরবর্তী আলোচনার আয়োজন করে মেট্রোপলিটান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (এমসিসিআই)।
আলোচনায় উঠে আসে বাজেটের আকার, অর্থায়ন ঘাটতি, প্রবৃদ্ধি, ট্যাক্স এবং ভ্যাটসহ গুরুত্বপূর্ণ সব বিষয়। তবে সকলের কণ্ঠেই ছিলো ব্যাংক আমানতের উপর আরোপিত আবগারি নিয়ে শঙ্কার কথা।
এসময় রেমিট্যান্স বাড়াতে নতুন পরিকল্পনার কথাও জানান অর্থ প্রতিমন্ত্রী।
মূল্যস্ফীতির লাগাম টেনে ধরতে চাল আমদানির পাশাপাশি রপ্তানিও বন্ধ করার ওপর জোর দেন বিশেষজ্ঞরা।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:








