চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যর্থতার কারণ অনুসন্ধানে নেমেছে বিসিবি

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৩:৩২ অপরাহ্ণ ০৬, নভেম্বর ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টি বিশ্বকাপে দলের পারফরম্যান্স কেন এত খারাপ হলো সেটির কারণ অনুসন্ধান করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিনিয়র-জুনিয়র ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে। সমস্যা থাকলে তা দ্রুত সুরাহা করে দেশের ক্রিকেটকে সঠিক পথে নিয়ে যাওয়াই এখন বিসিবির লক্ষ্য।

প্রয়োজনে টিম ম্যানেজমেন্টে পরিবর্তন আনতে পিছপা হবে না বিসিবি, এমন মত দিয়েছেন একজন পরিচালক। নিজেদের মধ্যে আলোচনা হচ্ছে, পাশাপাশি বোর্ডের বাইরের কয়েকজনের সঙ্গেও সঙ্কটের সময়ে কথা বলা হচ্ছে বিসিবির পক্ষ থেকে। সাবেক ক্রিকেটারদের কাছ থেকেও নেওয়া হচ্ছে পরামর্শ।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন চিকিৎসার জন্য আজ লন্ডনে গেছেন। তিনি ফেরার পর মিরপুরে পাকিস্তান সিরিজের সময় সভা হবে বিসিবির। তার আগেই অবশ্য বোর্ডের গুরুত্বপূর্ণ কয়েকজনের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেছেন বোর্ড সভাপতি।

Banglabid

বৃহস্পতিবার রাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপে বাংলাদেশের শেষ ম্যাচের পর কয়েকজন বোর্ড পরিচালককে বাসায় ডেকেছিলেন নাজমুল হাসান। সব পক্ষের মতামত নিয়ে সিদ্ধান্ত চূড়ান্তের বার্তা দিয়েছেন তিনি। বেশ কিছু পরিবর্তন অবশ্যম্ভাবী। সেটি খেলোয়াড় থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট, কোচ, এমনকি নির্বাচক পর্যন্ত হতে পারে।

নাম অপ্রকাশে অনিচ্ছুক একজন বিসিবি পরিচালক চ্যানেল আই অনলাইনকে দেন তার মতামত, ‘সবাইকে শান্ত থেকে কী করলে ভালো হয় সেটি নিয়ে ভাবতে হবে। এই অবস্থায় সবার সাথে কথা বলে দলকে সঠিক ট্র্যাকে আনার জন্য যা করার তা করতে হবে বোর্ডকে। আর কোনো খেলোয়াড় তো ইচ্ছে করে খারাপ খেলে না, কেন খেলল সেটা তো বের করে আনবে হবে। দলের স্বার্থের জন্য যা প্রয়োজন তা করতে হবে। সবার কাছ থেকেই পরামর্শ নেওয়া হচ্ছে বোর্ড, বোর্ডের বাইরে, ক্রিকেটার; সিনিয়র-জুনিয়র সবার, সাবেক ক্রিকেটারদের সাথেও কথা বলা হচ্ছে।’

‘এখন একটাই লক্ষ্য ক্রিকেটের প্রাণ ফিরিয়ে নিয়ে আসা, খেলোয়াড়দের চাঙা করা। আমরা যে লেভেলে এসেছি তাতে কি ক্রিকেটারদের কৃতিত্ব নাই? বোর্ডের কৃতিত্ব নাই? অবশ্যই আছে। কেন তারা খারাপ করল সেটা তো আমাদেরও প্রশ্ন। এমন অবস্থায় সব দিকেই (পরিবর্তন প্রসঙ্গে) চিন্তা করা হচ্ছে। ক্রিকেটের ভালোর জন্য যা করার তাই করতে হবে। টিম ম্যানেজমেন্টে পরিবর্তন দরকার হলে করতে হবে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০বাংলাদেশ দলবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

স্কুলের সামনে ময়লার স্তূপ, ‘হ্যালো ডিসি’তে অভিযোগে সমাধান

আগস্ট ১০, ২০২৬

‘দেশে তৈরি হচ্ছে আরেক ফ্যাসিবাদ’

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

১৯ বছরের মধ্যে এসএসসিতে এবারই সর্বনিম্ন পাসের হার

আগস্ট ১০, ২০২৬

বাংলাদেশ বিষয়ে নরেন্দ্র মোদি কী চান, জানালেন দীনেশ ত্রিবেদী

আগস্ট ১০, ২০২৬

রাষ্ট্রীয় ভাতার আওতায় প্রায় ৮৭ হাজার ধর্মীয় প্রতিষ্ঠান, কারা পাবে এ সুবিধা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT