চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে পদ্ধতিগত পরিবর্তন অপরিহার্য: মোস্তাফা জব্বার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৭ অপরাহ্ণ ১১, জুলাই ২০২১
অর্থনীতি, তথ্যপ্রযুক্তি
A A

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‘ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় আগামীদিনের ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে পদ্ধতিগত পরিবর্তন অপরিহার্য।’

শো’রুম ভিত্তিক ব্যবসা-বাণিজ্যের দিন প্রায় শেষ এ কথা উল্লেখ করে তিনি বলেন, করোনা (কোভিড-১৯) অতিমারি ডিজিটাল বাণিজ্য সম্প্রসারণে আমূল পরিবর্তনের সূচনা করেছে। এ পরিবর্তনের সাথে নিজেদের মানিয়ে নেওয়ার জন্য মন্ত্রী সংশ্লিষ্টদের এগিয়ে আসারও আহ্বাবান জানিয়েছেন।

মোস্তাফা জব্বার শনিবার রাতে রাজধানীতে আয়োজিত ‘কোভিড পরিস্থিতিতে লকডাউনে আইটি প্রযুক্তি ব্যবসার সংকট ও তা থেকে উত্তরণ’ শীর্ষক এক ভার্চ্যুয়াল আলোচনা সভায় প্রধাান অতিথির বক্তৃতায় এ আহবান জানান। বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এ অনুষ্ঠানের আয়োজন করে।

বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি শাহিদ উল মনিরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে সাবেক সভাপতি  এসএম ইকবাল, মিডিয়া ব্যক্তিত্ব মোজাম্মেল বাবু, বিসিএস নেতা সাফকাত হায়দার, সবুর খান, মনিরুল ইসলাম, মুজাহিদ আল রিরুনী প্রমুখ বক্তৃতা করেন।

মন্ত্রী বলেন, ‘বিদ্যমান করোনা পরিস্থিতি সারা পৃথিবী মোকাবেলা করছে। তবে, ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির ধারাবাহিকতায় ডিজিটাল অবকাঠামো সম্প্রসারণের ফলে বাংলাদেশ তুলনামূলকভাবে অনেকটাই স্বাভাবিক জীবনধারা অব্যাহত রাখতে সক্ষম হয়েছে।  এ পরিস্থিতিতে তথ্যপ্রযুক্তি-ডিভাইস ছাড়া সরকারি-বেসরকারিসহ ব্যক্তি-মালিকানাধীন প্রতিষ্ঠান চলছে না উল্লেখ করে তিনি বলেন, টেলিকম, ইন্টারনেট ও ডাক সার্ভিসকে সরকার সে বিবেচনায় জরুরি সেবার আওতায় রেখেছে।

মোস্তাফা জব্বার বলেন, ‘ডিজিটাল পদ্ধতিতে পণ্য বিক্রয় ও সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে ডিজিটাল প্লাটফর্মের আওতায় আনতে পারলে সুফল পাওয়া যাবে।  এব্যাপারে তিনি বিসিএসকে এগিয়ে আসার আহ্বান জানান।’

Reneta

দেশে কম্পিউটার বিকাশের অগ্রসেনা  মোস্তাফা জব্বার  বলেন, বিদ্যমান করোনা পরিস্থিতিতে বিসিএস’র  বিকল্প একটি প্লাটফর্ম থাকা উচিৎ। এক্ষেত্রে দেশব্যাপি ডাক বিভাগের ৯ হাজার অফিস ও বিশাল জনবলকে কাজে লাগাতে সম্ভাব্য সব ধরণের সহযোগিতা করা হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

কম্পিউটার সমিতির চার বারের সাবেক সভাপতি মোস্তাফা জব্বার বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন দৃশ্যমান। সামনে এর প্রয়াগও হবে। এরই ধারাবাহিকতায় রূপান্তরিত হবে ডিজিটাল ডিভাইস।

দেশে ডিজিটাল ডিভাইসের বাজার অনেক সম্প্রসারিত হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশে প্রায় চার কোটি শিক্ষার্থী আছে। এদের প্রত্যেকের ডিজিটাল ডিভাইসের প্রয়োজন হবে। কাজেই বাজার কৌশলেও পরিবর্তন আনতে হবে। তিনি বিসিএসকে আইটি প্রযুক্তির  প্রতিষ্ঠানগুলোর প্যারেন্ট সংগঠন হিসেবে অভিহিত করে বলেন, আইটি খাতের বিকাশে বিসিএস যে অবদান রেখেছে,তা অতুলনীয়।

বিসিএস, বেসিস, ই-ক্যাব, বাক্কসহ আইটি প্রযুক্তি সম্পৃক্ত প্রতিটি ট্রেডবডির সাথে তাঁর সম্পৃক্ততার বর্ণনা দিয়ে মন্ত্রী বলেন, বিসিএস ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের যাত্রায় গর্ব করার মতো একটি প্রিিতষ্ঠান। তিনি ডিজিটাল ডিভাইস পণ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সম্ভাব্য সব ধরণের সহযোগিতারও প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ভার্চ্যুয়ালি আয়োজিত এ অন্ষ্ঠুানে বিসিএস’র ময়মনসিংহ, যশোর, চট্রগ্রাম, সিলেট, রাজশাহী, বরিশাল একং খুলনা শাখার প্রিিতনিধিরা অনলাইনে সংযুক্ত হয়ে বিদ্যমান পরিস্থিতি মোকাবেলায় করণীয় সম্পর্ক তাদের মতামত ব্যক্ত করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোস্তাফা জব্বার
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT