চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যতিক্রম সম্মাননা নিতে আসামে শামসুজ্জামান ও সাচ্চু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৫ অপরাহ্ন ১০, আগস্ট ২০১৯
বিনোদন
A A

আসামের গুয়াহাটিতে সারা বছর সাংস্কৃতিক কর্মযজ্ঞ পরিচালনা করে থাকে ব্যতিক্রম গ্রুপ। আর্ট এক্সিবিশন থেকে শুরু করে মঞ্চ, গানসহ শিল্পকলার সব মাধ্যম নিয়েই অত্যন্ত আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান আয়োজন করেন তারা। এবছর এই সংগঠনটি ১৫ বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছে। সে উপলক্ষ্যে বাংলাদেশ-ভারতের বেশকিছু গুণীজনকে সম্মাননা দিতে যাচ্ছে তারা।

ব্যতিক্রম-এর ১৫ বছর উদযাপন ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে যোগ দিতে শনিবার দুপুরের ফ্লাইটে গুয়াহাটি উড়ে গেলেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক শামসুজ্জামান খান ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শহীদুল আলম সাচ্চু। স্ব স্ব ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে এই অনুষ্ঠানে বাংলাদেশের এই দুই গুণীকে সম্মাননা জানাচ্ছে ব্যতিক্রম।

এ বিষয়ে ব্যতিক্রম গ্রুপের প্রতিষ্ঠাতা ড.সৌমেন ভারতীয়া চ্যানেল আই অনলাইনকে বলেন, সবার আশির্বাদে ব্যতিক্রম গ্রুপ আজ ১৫ বছর পূর্ণ করলো। এটা আমাদের জন্য সত্যিই ভীষণ আনন্দের। আর এই পথচলায় বাংলাদেশের বহু গুণী মানুষকে আমাদের পাশে পেয়েছি। তাদের প্রতি আমি কৃতজ্ঞ। ব্যতিক্রমের পনেরো বছর পূর্তিতে ‘ব্যতিক্রম অ্যাওয়ার্ড ২০১৯’ প্রদান করা হচ্ছে। এরআগেও ব্যতিক্রমের পক্ষে কিংবদন্তি শিল্পী ভূপেন হাজারিকার নামাঙ্কিত সম্মাননা পেয়েছেন বাংলাদেশের সাংস্কৃতিক ব্যক্তিত্ব লিয়াকত আলী লাকী। বাংলাদেশ থেকে এবার দুজন গুণী মানুষ এই সম্মাননা পাচ্ছেন। তাদের অগ্রিম অভিনন্দন।

দুপুর ২টার ফ্লাইটে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা হয়েছেন শামসুজ্জামান খান ও অভিনেতা শহীদুল আলম সাচ্চু। যাওয়ার আগে চ্যানেল আই অনলাইনকে অভিনেতা সংঘের সাবেক সভাপতি সাচ্চু বলেন, আসামের ভাষা, কালচার প্রায় আমাদের কাছাকাছি। তাদের সাথে আমাদের সাংস্কৃতিক বিনিময় বহুদিনের। আর সাম্প্রতিককালে এই ভীত আরো পোক্ত হয়েছে ব্যকিক্রম-এর উদ্যোগে। তাদের কাছ থেকে সম্মাননা প্রাপ্তি নিঃসন্দেহে আনন্দের।

ব্যতিক্রম গ্রুপের ১৫ বছর উদযাপন উপলক্ষ্যে ‘ব্যতিক্রম অ্যাওয়ার্ড ২০১৯’ প্রদান করা হবে শনিবার গুয়াহাটির স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের কিংবদন্তি শিল্পী ঊশা মঙ্গেশকর ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতীয় অভিনেতা জর্জ বাকের।

Jui  Banner Campaign
ট্যাগ: লিড বিনোদনশহীদুল আলম সাচ্চুশামসুজ্জামান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন লিয়াকত আলী খাঁন মুকুল

ফেব্রুয়ারি ৭, ২০২৬

অবশেষে সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করলো বার্সেলোনা

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন ঝড়ের আভাস!

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা সীমান্তে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT