চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়ের সীমা বাড়েনি, কমেছে কর্পোরেট করহার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৯ অপরাহ্ন ০৩, জুন ২০২১
- সেমি লিড, অর্থনীতি
A A

ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়ের সীমা বাড়েনি ২০২১-২২ অর্থবছরের বাজেটে। তবে করোনা পরিস্থিতির কারণে এবারের বাজেটে কর্পোরেট কর হার আরও কমানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বিদ্যমান ৩২ দশমিক ৫০ শতাংশ থেকে ২ দশমিক ৫০ শতাংশ কমিয়ে নতুন কর্পোরেট করহার ৩০ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেন তিনি।

বৃহস্পতিবার জাতীয় সংসদে আগামী ২০২১-২২ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে এই প্রস্তাব দেন তিনি।

জাতীয় সংসদে আগামী ২০২১-২২ অর্থবছরের বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এবারের বাজেটের পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোট টাকা। যা দেশের মোট জিডিপির ১৭ দশমিক ৪৭ শতাংশ।

এই বাজেটে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা। যা মোট জিডিপির ৬ দশমিক ২ শতাংশ। অর্থাৎ মোট বাজেটের এক তৃতীয়াংশই ঘাটতি ধরা হয়েছে। যা চলতি (২০২০-২১) অর্থবছরের ঘাটতির চেয়ে ২৭ হাজার ২৩০ কোটি টাকা বেশি।

কর্পোরেট করহার কমানোর বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ২০২০ সালের অর্থ আইনে কর্পোরেট করহার ৩৫ শতাংশ থেকে কমিয়ে ৩২ দশমিক ৫০ শতাংশ করা হয়েছিল। ২০২১-২০২২ অর্থ বছরে কর্পোরেট করহার আরও কমিয়ে নন-লিস্টেড কোম্পানিসমূহের ক্ষেত্রে করহার ৩২ দশমিক ৫০ শতাংশ থেকে ৩০ শতাংশ করার প্রস্তাব করছি। অনুরূপভাবে লিস্টেড কোম্পানির জন্য করহার ২৫ শতাংশ থেকে কমিয়ে ২২ দশমিক ৫ শতাংশ করার প্রস্তাব করছি। দেশের বাণিজ্য ও শিল্পায়নের প্রসারের জন্য কর্পোরেট করহার কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।

এছাড়া এক ব্যক্তি কোম্পানির জন্য নন-লিস্টেড কোম্পানির করহার ৩২ দশমিক ৫ শতাংশ রাখার প্রস্তাব দিয়ে তিনি বলেন, অর্থনীতিকে অধিকতর আনুষ্ঠানিক করা এবং এক ব্যক্তি কোম্পানির প্রতিষ্ঠা উৎসাহিত করার লক্ষ্যে এক ব্যক্তি কোম্পানির করহার ২৫ শতাংশ করার প্রস্তাব করছি।

Reneta

এছাড়া ব্যক্তিশ্রেণির ব্যবসায়ীদের করদাতাদের করহার কমানো হয়েছে। তাদের বার্ষিক টার্নওভার করহার শুন্য দশমিক ৫ শতাংশ থেকে অর্ধেক কমিয়ে শুন্য দশমিক ২৫ শতাংশ নির্ধার করা হয়েছে।

তবে ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়ের সীমা বাড়েনি এবারের বাজেটে। চলতি অর্থবছরের মতই ৩ লাখ টাকা রাখা হয়েছে ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়ের সীমা।

Jui  Banner Campaign
ট্যাগ: ২০২১-২২ অর্থবছরের বাজেটবাজেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কারওয়ান বাজারে কাঠের দোকানে আগুন, কাজ করছে ৫ ইউনিট

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নিশাঙ্কার সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ‘প্রায় বিদায়’ করে সুপার এইটে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কোথায় সফল কোথায় ব্যর্থ, বিচারের ভার আপনাদের: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

পাকিস্তানিদের সাথে ‘বাকবিতণ্ডায়’ নিষেধ ছিল সূর্যকুমারের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইশতেহারে ঘোষিত দুর্নীতিবিরোধী অবস্থান বাস্তবায়নের আহ্বান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT