চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরিস জনসনের পদত্যাগ চাইলেন টিউলিপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০২ অপরাহ্ণ ০৮, নভেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
টিউলিপ সিদ্দিক-বরিস জনসন-ব্রিটিশ-ইরানি নাগরিক

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসনের পদত্যাগ দাবি করেছেন দেশটির লেবার পার্টির এমপি ও বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। তিনি বলেন, বরিসের ভুল বক্তব্যের জন্য যদি টিউলিপের নির্বাচনী এলাকার অধিবাসীকে জেলে একটা দিনও বেশি কাটাতে হয় তবে এর ফল হিসেবে বরিসকে অবশ্যই পদত্যাগ করতে হবে।

গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে পাঁচ বছরের কারাদণ্ড পেয়ে জেলে থাকা ব্রিটিশ-ইরানি নাগরিক নাজানিন জাগহারি-র‌্যাটক্লিফের মুক্তির দাবিতে চালানো প্রচারণায় নেতৃত্ব দিচ্ছেন শেখ রেহানার মেয়ে এবং ব্রিটিশ পার্লামেন্টের হ্যাম্পস্টিড অ্যান্ড কিলবার্ন আসনের এমপি টিউলিপ। নাজানিন সম্পর্কে বরিসের করা বেফাঁস মন্তব্যের জবাবেই এসব কথা বলেন তিনি।

নাজানিনকে ২০১৬ সালের এপ্রিলে তার মেয়েসহ তেহরান বিমানবন্দর থেকে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয় যুক্তরাজ্যের হয়ে ইরানে গুপ্তচরবৃত্তির অভিযোগে। বরাবরই নাজানিন তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে এসেছেন। কিন্তু তারপরও তাকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের জেল দেয়া হয়।

গত সপ্তাহে এ সম্পর্কে ব্রিটিশ পার্লামেন্টের একটি কমিটিকে বরিস বলেন, ‘আপনারা যদি ভেবে দেখেন নাজানিন জাগহারি-র‌্যাটক্লিফ সেখানে করছিলেন, আমি যতদূর বুঝি তিনি সেখানে শুধু মানুষকে সাংবাদিকতা শেখাচ্ছিলেন।’ সাজা পাওয়ার এই ঘটনাকে ‘খুবই হতাশাজনক’ বলেও মন্তব্য করেন তিনি।

নাজানিন সাংবাদিকতা শেখাতে গিয়েছিলেন – বরিস জনসনের এই উক্তি এই নারীকে নতুন করে বিপদে ফেলে দিয়েছে। কেননা নাজানিন এবং তার নিয়োগ কর্মকর্তা প্রতিবারই বলেছেন, তিনি শুধু ভ্রমণের উদ্দেশ্যে ইরান গিয়েছিলেন। আর এর ফলে শনিবার হুট করে এক অনির্ধারিত শুনানিতে আদালতে ডাকা হয় নাজানিনকে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর উক্তিকে প্রমাণ হিসেবে উপস্থাপন করে বলা হয়, এতদিন নাজানিন মিথ্যে বলে এসেছেন; তিনি আসলে ইরানের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানোর কাজে সম্পৃক্ত ছিলেন।

টিউলিপ সিদ্দিক-বরিস জনসন-ব্রিটিশ-ইরানি নাগরিক
স্বামী-সন্তানসহ নাজানিন

নাজানিনের পরিবারসহ ব্রিটিশ আইনপ্রণেতাদের আশঙ্কা, বরিসের বক্তব্যের পর তার সাজার মেয়াদ বাড়িয়ে দেয়া হতে পারে। একই আশঙ্কা থেকে টিউলিপ বরিসের পদত্যাগ দাবি করেছেন।

Reneta

টিউলিপ বলেন, ‘বরিস জনসনকে অবশ্যই তার মন্তব্য ফিরিয়ে নিতে হবে এবং পরিস্থিতি ঠিক করে দিতে হবে। যদি তিনি তা না পারেন, তাহলে পদ থেকে সরে দাঁড়ানোটাই তার জন্য বুদ্ধিমানের কাজ হবে।’

নাজানিনের স্বামী এবং অন্যান্য এমপিদের চাপে বরিস জনসন মঙ্গলবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফকে ফোন করে তার আগে করা বক্তব্য ব্যাখ্যা করেন এবং নাজানিনকে কারামুক্ত করে দেয়ার আহ্বান জানান। তিনি এ-ও বলেন, কথাগুলো তার আরও স্পষ্ট করে বলা উচিত ছিল।

সবশেষে বরিস ফোনকলে বলেন, যেহেতু তার কথার কোনো যাচাই করার মতো ভিত্তি নেই, সেহেতু যেন মামলার বিষয়বস্তুর সঙ্গে একে জড়িত না করা হয় এবং মানবিক দিক বিবেচনা করে নাজানিনকে ছেড়ে দেয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিউলিপ সিদ্দিক
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিদায়ঘণ্টা বাজবে, ভবিষ্যৎ বলে দিচ্ছেন ঘানার ওঝা

জুন ৩০, ২০২৬

মেঘনা নদী থেকে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

জুন ৩০, ২০২৬

ঢাকায় রক-মেটালের মহাযজ্ঞ, অর্থহীন-আর্টসেলসহ এক মঞ্চে ৮ ব্যান্ড

জুন ৩০, ২০২৬

বিজয়ের পথেই রাজনীতিতে নামছেন সুরিয়া?

জুন ৩০, ২০২৬

জোতার মৃত্যুবার্ষিকীর দিনে, জোতার ‘অনুপ্রেরণায়’ নামবে পর্তুগাল

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT