চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বোমার বিস্ফোরণেই বিধ্বস্ত হয় রুশ বিমান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৮ অপরাহ্ন ০৬, নভেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

মিশরের সিনাইয়ে রাশিয়ার যাত্রীবাহী বিমানটি দুর্ঘটনাবশত বিধ্বস্ত হয়নি, এটি বোমায় বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন ইউরোপীয় তদন্তকারীরা। তারা নিশ্চিত হয়েছেন যে বোমা বিস্ফোরিত হয়ে বিমানটি বিধ্বস্ত হয়েছে।

তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, বিমানের দু’টো ব্ল্যাকবক্স বিশ্লেষণের ভিত্তিতে এ ধারণা করা হচ্ছে। এর ফলে ইসলামিক স্টেটের একটি শাখা বিমানটি ধ্বংস করার যে দাবি করছে তা সত্য হওয়ার সম্ভাবনা রয়েছে।

সিএনএন জানায়, ফ্লাইট ডাটা এবং ভয়েস রেকর্ডার বিশ্লেষণে দেখা গেছে প্রথমে বিমানের সবই স্বাভাবিক ছিলো। কিন্তু আকাশে ওড়ার ২৪ মিনিটের মাথায় সব কিছু বদলে যায়। ব্ল্যাকবক্স দু’টোতে ধারণকৃত তথ্য থেকে জানা যায়, বিস্ফোরণের মধ্য দিয়ে হঠাৎ বিমানের ভেতরের চাপ হ্রাস পায়।

তদন্তে নিয়োজিত অপর একজন বলেন, বিমানের ব্ল্যাকবক্সগুলোতে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। বিমানের ইঞ্জিন খারাপ হওয়ার সঙ্গে এ শব্দের কোনো মিল নেই বলেও জানান তিনি।

গত ৩১ অক্টোবর রুশ কোগালিমাভিয়া এয়ারলাইন্সের এয়ারবাস এ-৩২১ বিধ্বস্ত হয়ে ২২৪ আরোহীর সবাই মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। আরোহীদের প্রায় সবাই ছিলেন রুশ নাগরিক ।

বিমান বিধ্বস্তের পর মিশরগামী সব যাত্রীবাহী বিমানের ফ্লাইট বাতিল করেছে রাশিয়া। এর আগে মিশরে সব ফ্লাইট স্থগিত করে ব্রিটেন। মিশরে ফ্লাইট স্থগিত করেছে তুরস্কও।

Jui  Banner Campaign
ট্যাগ: বিমান দুর্ঘটনারুশ বিমান বিধ্বস্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT