চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৈদেশিক মুদ্রার রিজার্ভে দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৩ পূর্বাহ্ণ ২৯, অক্টোবর ২০১৫
অর্থনীতি
A A

বাংলাদেশের ইতিহাসে বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ প্রথমবারের মতো ২ হাজার ৭০০ কোটি ডলার অর্থাৎ ২৭ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ‘ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট’ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় থাকা রিজার্ভের পরিমাণ গত ১৭ আগস্ট ২৬ বিলিয়ন ডলার ছাড়িয়েছিলো। এর আগে চলতি বছরের জুন মাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৫ বিলিয়ন ডলার, এপ্রিলে ২৪ বিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারিতে ২৩ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করে। তারও আগে গত বছরের আগস্টে বাংলাদেশ ব্যাংকে রক্ষিত বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২২ বিলিয়ন ডলার।

ফরেন রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক কাজী ছাইদুর রহমান জানান, ‘প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ও রফতানিতে ভালো প্রবৃদ্ধি হচ্ছে। এছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ছাড়কৃত ইসিএফ ঋণের দুটি কিস্তি যোগ হওয়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে।’

বর্তমানে রিজার্ভের দিক দিয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের স্থান দ্বিতীয়। প্রথম অবস্থানে থাকা ভারতের রিজার্ভের পরিমাণ ৩১৫ বিলিয়ন ডলারেরও বেশি। আর তৃতীয় স্থানে থাকা পাকিস্তানের রিজার্ভ ১৫ বিলিয়ন ডলার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ব্যাংক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চীনে এক সন্তান নীতির অবসান

পরবর্তী

থিম সং প্রকাশ করেছে ঢাকা ডাইনামাইটস (ভিডিও)

পরবর্তী

থিম সং প্রকাশ করেছে ঢাকা ডাইনামাইটস (ভিডিও)

টিয়া পাখি প্রেমী ‘বার্ডম্যান’ শেখরের অনন্য কীর্তি (ভিডিও)

সর্বশেষ

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT