চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেশিরভাগ নির্মাতার শেষ ছবি খারাপ হয়: টারান্টিনো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৫ অপরাহ্ণ ০৭, জুন ২০২১
বিনোদন
A A

হলিউড নির্মাতা কোয়েন্টিন টারান্টিনো ফিল্মি দুনিয়া থেকে অবসর নেয়ার ইঙ্গিত দিয়েছেন। অসময়ে অবসর নিতে চাওয়ার পেছনের কারণও জানিয়েছেন নির্মাতা। তার মতে, অধিকাংশ গুণী নির্মাতার ক্যারিয়ারের শেষ ছবিটি খারাপ হয়।

হলিউডের সেরা নির্মাতাদের একজন টারান্টিনো। হলিউডের ইতিহাসে সবচেয়ে সফল নির্মাতাদের একজনও তিনি। কিছুদিন আগে নির্মাতা জানিয়েছিলেন ক্যারিয়ারের দশম ছবি নির্মাণের পর অবসরে যেতে চান তিনি। কিন্তু সম্প্রতি ‘পিউর সিনেমা পডকাস্টে’র সাথে এক আলাপচারিতায় যা জানা গেছে, তাতে দশম ছবি আসবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

টারান্টিনো বলেন, ‘বেশিরভাগ নির্মাতাদের শেষ ছবি খারাপ হয়। দেখা যায় তাদের শেষ ছবিটিই ক্যারিয়ারের সবচেয়ে খারাপ ছবি হয়। সোনালী যুগের বেশীরভাগ নির্মাতাদের ক্ষেত্রেই এই বিষয়টি প্রযোজ্য যাদের শেষ ছবি ছিল ষাট অথবা সত্তরের দশকে। একই ঘটনা ঘটেছে নতুন যুগের নির্মাতাদের ক্ষেত্রেও। আশি এবং নব্বইয়ের দশকে যারা শেষ ছবি নির্মাণ করেছেন, তাদের ছবির মানও খারাপ ছিল। আমি বলতে চাইছি, বেশীরভাগ নির্মাতার শেষ ছবিই মেধাহীন ছিল। আমার হয়তো আরেকটি ছবি নির্মাণ করা ঠিক হবে না, আমি এখানেই কাজ শেষ করে দিতে পারলে খুশি হবো।’

১৯৯২ সালে ‘রেজোর্ভোয়ার ডগস’-এর মাধ্যমে নির্মাতার আসনে বসেন তিনি। দুই বছর পরে মুক্তি পাওয়া ‘পাল্প ফিকশন’-এর মাধ্যমে বিশ্ব চলচ্চিত্রে সাড়া ফেলেন তিনি। এরপর একে একে এসেছে ‘কিল বিল’, ‘ইনগ্লোরিয়াস বাস্টার্ডস’, ‘জ্যাঙ্গো আনচেইন্ড’, ‘হেইটফুল এইট’-এর মতো সিনেমা। সর্বশেষ মুক্তি পাওয়া তার পরিচালিত নবম ছবি ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’ পুরো বিশ্বে প্রশংসা পেয়েছে। অস্কারে ১০টি মনোনয়ন পেয়েছে এই ছবি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কোয়েন্টিন টারান্টিনোলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

শেরে বাংলা ছিলেন বাংলার অবহেলিত কৃষক সমাজের বন্ধু: প্রধানমন্ত্রী

এপ্রিল ২৬, ২০২৬

ইরান চাইলে যুক্তরাষ্ট্রকে ফোন করতে পারে: ট্রাম্প

এপ্রিল ২৬, ২০২৬

কিশোরগঞ্জ বিসিকের নির্মাণাধীন ফটক ধসে ১ শ্রমিক নিহত

এপ্রিল ২৬, ২০২৬

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে প্রক্টর, প্রভোস্ট ও চেয়ারম্যানসহ শিক্ষকদের একযোগে পদত্যাগ

এপ্রিল ২৬, ২০২৬
অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থীর হত্যাকাণ্ডে বাংলাদেশ দূতাবাসের বিবৃতি

এপ্রিল ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT