চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেলজিয়ামে বন্দুকধারীর হামলায় হামলাকারীসহ নিহত ৪

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৬ অপরাহ্ণ ২৯, মে ২০১৮
আন্তর্জাতিক
A A

বেলজিয়ামের লিজ শহরে এক বন্ধুকধারীর গুলিতে দুই পুলিশ কর্মকমর্তাসহ এক বেসামরিক লোক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুই পুলিশ কর্মকর্তা, পরে পুলিশের গুলিতে হামলাকারীও নিহত হয়েছে।

মঙ্গলবার সকালে পূর্বাঞ্চলের লিজ শহরের একটি ক্যাফেতে এ ঘটনা ঘটে বলে বিবিসি জানিয়েছে।

এ হামলার কোন সূত্র খুঁজে না পেলেও একে সন্ত্রাসী হামলা হিসেবে মনে করা হচ্ছে।

স্থানীয় সম্প্রচার মাধ্যম আরটিবিএফ জানায়, হামলাকারী সোমবার জেল থেকে সাময়িকভাবে ছাড়া পেয়েছে। ধারণা করা হচ্ছে জেলে থাকা অবস্থায় সে বিচ্ছিন্নতার দিকে ঝুঁকে পড়তে পারে।

হামলাকারী প্রথমে ছুরি দিয়ে পুলিশের ওপর হামলা চালায়। পরে বন্দুক দিয়ে গুলি করে দুই পুলিশ কর্মকর্তাকে হত্যা করে। সেসময় একটি প্রাইভেট কারে বসে থাকা একজনকেও সে গুলি করে হত্যা করে। এসময় আহত হন আরো দুই পুলিশ কর্মকর্তা।

এরপর সে পাশের একটি স্কুলে আশ্রয় নেয় এবং এক নারীকে জিম্মি করে। এসময় পুলিশের গুলিতে সে নিহত হয়।

Reneta

সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিও ফুটেজে দেখা গেছে, এলোপাতাড়ি গুলির শব্দে লোকজন নিরাপদ আশ্রয়ে ছুটছে। স্কুলের বাচ্চারাও নিরাপদে আশ্রয় নিচ্ছে।

বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মাইকেল জানিয়েছেন, তিনি নিবিড়ভাবে ঘটনা পর্যবেক্ষণ করছেন এবং এ হামলায় হতাহতদের প্রতি তার সহানুভূতি রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বন্দুকধারীর হামলা
শেয়ারTweetPin1

সর্বশেষ

ময়মনসিংহে বিলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ১১, ২০২৬

টানা বর্ষণে গোপালগঞ্জে জলাবদ্ধতা, পানিবন্দী বহু মানুষ

জুলাই ১১, ২০২৬

এখন অনেকেই আর্জেন্টিনার জয় চায় না: স্কালোনি

জুলাই ১১, ২০২৬

কবি আল মাহমুদের ৯১তম জন্মবার্ষিকী

জুলাই ১১, ২০২৬

বাংলাদেশসহ ৭ দেশের নাগরিকদের জন্য সৌদি আরবে নতুন ভ্রমণ প্যাকেজ চালু

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT