চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেনাপোলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ আটক ৪

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩০ অপরাহ্ণ ১৯, এপ্রিল ২০১৭
জনপদ, যশোর
A A

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল চেকপোস্ট কাস্টমস তল্লাশি কেন্দ্র থেকে ২১ হাজার ৩’শ মার্কিন ডলার ও সাড়ে ৮ লাখ ভারতীয় রুপিসহ ৪ জন পাসপোর্টযাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

বুধবার সকাল সাড়ে ৮ টার সময় তাদেরকে কাস্টমস তল্লাশি কেন্দ্রের মধ্য থেকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- মানিকগঞ্জ জেলার দক্ষিণ ভান্ডারিয়া গ্রামের মোতালেবের ছেলে জামাল হোসেন (৪৮),  একই জেলার তিল্লি সাটুরিয়া গ্রামের কাদের খানের ছেলে কবির খান (৩০), শরীয়তপুর জেলার নরিয়া গ্রামের হাবিবুরের ছেলে বরকত হোসেন (৫০) ও মুলপাড়া গ্রামের হাবিবুরের ছেলে উজ্জ্বল হোসেন (২৮)।

বেনাপোল শুল্ক গোয়েন্দা শাখার সহকারি পরিচালক সাদিক হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ভারত থেকে কয়েকজন বাংলাদেশী পাসপোর্টযাত্রী বিদেশী মুদ্রা নিয়ে বাংলাদেশে আসবে। এ খবরের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা চেকপোস্ট কাস্টমস তল্লাশি কেন্দ্রে অবস্থান নেন।

পরে ওই ৪ জন পাসপোর্ট যাত্রী কাস্টমস তল্লাশি কেন্দ্রে প্রবেশের সঙ্গে সঙ্গে তাদের তল্লাশি করা হয়। তল্লাশির এক পর্যায়ে তাদের শরীরে থাকা বিশেষ কায়দায় লুকানো ২১ হাজার ৩’শ মার্কিন ডলার এবং সাড়ে ৮ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত টাকা বাংলাদেশ থেকে স্বর্ণ পাচারের টাকা বলে অনেকে ধারণা করছেন। শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা তদন্ত না করে টাকার উৎস জানাতে অপারগতা প্রকাশ করছেন।

Reneta

আটককৃত বৈদেশিক মুদ্রা বেনাপোল কাস্টম হাউজের ট্রেজারীতে জমা করা হবে এবং পাসপোর্টযাত্রীদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলে শুল্ক গোয়েন্দার সহকারি পরিচালক জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বেনাপোল চেকপোস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য নিয়ে আজ জাতীয় বাজেট

জুন ১১, ২০২৬

এগিয়ে থাকবে বেলজিয়াম, নকআউটের লড়াইটা মিশর ও ইরানের

জুন ১০, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

জুন ১০, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে বয়স শুধু সংখ্যা: ৪০ পেরিয়েও ইতিহাস গড়া ২০ কিংবদন্তি

জুন ১০, ২০২৬

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT