১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রাষ্ট্রীয় প্রচার মাধ্যম রেডিও বাংলাদেশের পুরানো নাম বাংলাদেশ বেতার পুনর্বহাল করেছিলেন। কিন্তু আজ সকালে শাহবাগে বাংলাদেশ বেতারের একটি আলোচনা অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন বেসরকারী টেলিভিশন এটিএন বাংলার প্রধান নির্বাহী কর্মকর্তা সাংবাদিক জ, ই মামুন।
বেতারের প্রবেশ পত্রে লেখা ছিল রেডিও বাংলাদেশ!
তিনি সামাজিক গণমাধ্যম ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে শেয়ার করেন এ বিষয়টি।
জ, ই মামুন ফেসবুকে লিখেন, সকালে শাহবাগে বাংলাদেশ বেতারের স্টুডিওতে গিয়েছিলাম একটি আলোচনা অনুষ্ঠানে যোগ দিতে। বিস্ময়কর লাগলো, ১৯৯৬ সালেই শেখ হাসিনার সরকার রাষ্ট্রীয় এই প্রচার মাধ্যমের নাম রেডিও বাংলাদেশ-এর বদলে এর পুরনো নাম বাংলাদেশ বেতার পুনর্বহাল করেছিলো। কিন্তু তার ২০ বছর পর ২০১৬ সালে বেতারের প্রবেশ পত্রে লেখা- রেডিও বাংলাদেশ!






