চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেতনের দাবিতে রাজধানীতে গার্মেন্টস কর্মীদের সড়ক অবরোধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৭ পূর্বাহ্ণ ১৫, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
মিরপুর-১-গার্মেন্ট শ্রমিকদের সড়ক অবরোধ

রাজধানীর মিরপুর-১ নম্বর সড়ক জুড়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ চলছে। এর ফলে বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ।

রোববার সকাল ৯টা থেকে জারা জিন্স অ্যান্ড নিটওয়্যার লিমিটেড কোম্পানির শ্রমিকরা মিরপুর-১ নম্বর সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তাদের অভিযোগ, গত তিন মাস ধরে তারা বেতন পাচ্ছেন না।

অবশ্য এমন ঘটনা এবারই প্রথম নয়। শ্রমিকরা বলছেন, এর আগেও গার্মেন্টসের মালিক দফায় দফায় টানা কয়েক মাস করে তাদের বেতন আটকে রেখেছেন। সর্বশেষ তিন মাসের বেতন গত ১২ সেপ্টেম্বর দেয়ার কথা ছিল। কিন্তু তার কয়েকদিন আগে থেকেই মালিক পলাতক রয়েছেন বলে দাবি করছেন গার্মেন্টস শ্রমিকরা।

এ ঘটনায় তারা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে গার্মেন্টসে গিয়ে গেটে তালা ঝুলতে দেখতে পান।মিরপুর-১-গার্মেন্ট শ্রমিকদের সড়ক অবরোধ

চ্যানেল আই’কে শ্রমিকরা জানান, সমস্যা সমাধানে ইতোমধ্যে তারা বিজিএমইএ’র সঙ্গে আলোচনায় বসার চেষ্টা করলেও ওই পক্ষ থেকে কোনো সাড়া পাননি। সবকিছু বিবেচনা করেই তারা দাবি আদায়ের লক্ষ্যে রোববার সকাল থেকে মিরপুর-১ নম্বর সড়ক বন্ধ করে দেন।

বেলা সোয়া ১১টার সময় দেখা যায়, শ্রমিকরা মিরপুর সনি সিনেমা হল থেকে মিরপুর-১ চাইনিজ পর্যন্ত পুরো এলাকায় অবস্থান করছেন। বেলা ১১টার কিছু পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শ্রমিকদের সড়ক অবরোধসড়ক অবরোধ
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT