চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বেগম জান’ ছবির কলাকুশলীদের শুভেচ্ছা জানালেন ঋতুপর্ণা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৯ অপরাহ্ণ ২০, মার্চ ২০১৭
বিনোদন
A A
সৃজিত মুখার্জির ‘রাজকাহিনী’ ছবিতে অভিনয় করেন ঋতুপর্ণা সেনগুপ্ত আর ‘বেগম জান’ ছবিতে বিদ্যা বালান

সৃজিত মুখার্জির ‘রাজকাহিনী’ ছবিতে অভিনয় করেন ঋতুপর্ণা সেনগুপ্ত আর ‘বেগম জান’ ছবিতে বিদ্যা বালান

‘রাজকাহিনী’ ছবিতে অভিনয় করেন ঋতুপর্ণা সেনগুপ্ত। একই চরিত্রে ‘বেগম জান’ ছবিতে অভিনয় করেছেন বিদ্যা বালান। ১৪ এপ্রিল মুক্তি পাচ্ছে ‘বেগম জান’। তার ঠিক এক মাস আগে ১৪ মার্চ ছবিটির ট্রেলার ইউটিউবে অবমুক্ত করা হয়। তা দেখে ছবির শিল্পী আর কলাকুশলীদের শুভেচ্ছা জানান ঋতুপর্ণা।

সামাজিক যোগাযোগের মাধ্যমে ঋতুপর্ণা লিখেছেন. ‘বেগমজানের ট্রেলার রাজকাহিনীর কথা মনে করাচ্ছে। অন্যতম কঠিন চরিত্র ছিল আমার। গলাও ভেঙে গিয়েছিল। দুটো ছবির মধ্যে স্টারকাস্ট আর দর্শক ছাড়া বোধহয় অন্য কোনো পার্থক্য নেই। আমি নিশ্চিত বিদ্যাও ‘বেগমজান’–এর জানটা বের করতে পারবে।’

পরিচালক সৃজিত মুখার্জি তার বাংলা ছবি ‘রাজকাহিনী’র পর এবার একই গল্প নিয়ে তৈরি করেছেন হিন্দি ছবি ‘বেগম জান’। সংবাদ মাধ্যমকে তিনি জানান, বাংলা এবং হিন্দি দুটি ছবিতেই বেগম জান চরিত্রের জন্য তার প্রথম পছন্দ ছিল বিদ্যা বালান। আর দুটি ভাষার ছবির শুটিংও একই সঙ্গে করার ইচ্ছা ছিল। কিন্তু বিদ্যার ডেট না পাওয়ায় সেই পরিকল্পনা বাদ দিতে হয়। তখন ঋতুপর্ণাকে নিয়ে শুধু বাংলা ছবিটি তৈরি করেন তিনি। ওই ছবিতে বেগম জানের চরিত্রে অভিনয় করেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ইন্ডিয়ান এক্সপ্রেস।

‘বেগম জান’ ছবির ট্রেলার

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঋতুপর্ণা সেনগুপ্তবিদ্যা বালান
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ম্যাচ বিশ্লেষণে স্টুডিওতে আছেন আব্দুল গাফফার

জুলাই ১২, ২০২৬

কোয়ার্টার ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা সুইজারল্যান্ড ও ইংল্যান্ড নরওয়ে

জুলাই ১২, ২০২৬
বন্য হাতি

প্রধানমন্ত্রীর নির্দেশে চিকিৎসা চলছে পাহাড় থেকে পড়ে আহত সেই বন্য হাতির

জুলাই ১২, ২০২৬

কাঁপন ধরিয়ে শেষে আলভারেজ-মার্টিনেজের গোল, সেমিতে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি সাময়িক বন্ধের ঘোষণা আইআরজিসির

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT