রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার নির্বাচনী এলাকার সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বুধবার বাংলাদেশ ব্যাংকের আলাদা দুটি প্রজ্ঞাপনে এ নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপরিভিশন এবং আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ প্রজ্ঞাপন জারি করে।
ওই প্রজ্ঞাপনে বলা হয়: জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে রসিক নির্বাচন উপলক্ষে কর্মকর্তা কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় অবস্থিত অফসিয়ালি ব্যাংকমূহের আঞ্চলিক কার্যালয়সহ সকল শাখা আগামী ২১ ডিসেম্বর বন্ধ থাকবে। নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রেও একই নির্দেশনা দেয়া হয়েছে।







