বাংলাদেশ উপকূল অতিক্রম করা ঘূর্ণিঝড় ‘মোরা’ বৃষ্টিপাতের ফলে ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। তবে, আবহাওয়াবিদরা বলছেন, ঘুর্ণিঝড়টির প্রভাব আরো ১২ ঘণ্টা পর্যন্ত থাকতে পারে।
ভারতের আন্দামান-নিকোবর দ্বীপের বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মোরা’র উৎপত্তি লঘুচাপ হিসেবে। প্রথমে নিম্নচাপ ও পরে গভীর নিম্নচাপে পরিণত হয় লঘুচাপটি। রোববার মধ্যরাতে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে রূপ নেয় ঘূর্ণিঝড়ে।
উত্তরদিকে অগ্রসর হয়ে ’মোরা’ ভোর ৬ টায় কুতুবদিয়া দিয়ে কক্সবাজার-চট্টগ্রাম উপকূল অতিক্রম করে।
আবহাওয়াবিদরা বলছেন, উপকূল অতিক্রম করলেও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
ঘুর্ণিঝড়টি স্থল নিম্নচাপে পরিণত হয়ে দুর্বল হতে পারে অথবা আরো উত্তর পূর্ব দিকে সরে গিয়ে ভারতের পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে।








