চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুয়েট শিক্ষক সমিতির সাত দফা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৮ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনায় বুয়েট উপাচার্যের পদত্যাগ দাবিসহ শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে ৭ দফা দাবি জানিয়েছেন বুয়েট শিক্ষক সমিতির সভাপতি একেএম মাসুদ।

বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের সামনে এ সাত দফা দাবি পেশ করেন তিনি।

বুয়েট শিক্ষক সমিতির সাত দফা দাবিসমূহ হলো

(১) আবরার ফাহাদের হত্যাকাণ্ডে জড়িত সকলকে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা গ্রহণ করার জন্য সভা সরকারের সর্বোচ্চ পর্যায় নিকট জোর দাবি জানাচ্ছে।

(২) আবরারের পরিবারকে মামলা পরিচালনায় প্রয়ােজনীয় আর্থিক সহায়তা প্রদানের জন্য সভা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছে।

(৩) আবরার ফাহাদের হত্যাকাণ্ডে জড়িতদের বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে বুয়েট থেকে আজীবন বহিষ্কার এর জন্য সভা জোর দাবি জানাচ্ছে।

Reneta

(৪) বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলাে হতে সকল অবৈধ রুম দখলকারীদের বিতাড়িত করে হলের সার্বিক নিরাপত্তা ও শৃংখলা নিশ্চিত করার জন্য সভা জোর দাবি জানাচ্ছে।

(৫) একটি তদন্ত কমিটি গঠন করে অতীতে সাধারণ শিক্ষার্থীদের উপর সংঘটিত বিভিন্ন নির্যাতন এবং র‌্যাগিং এর তথ্যসমূহ শিক্ষার্থীদের কাছ থেকে অনলাইনে সংগ্রহ করে দোষীদের শনাক্তকরে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি প্রদানের জন্য সভা জোর দাবি জানাচ্ছে।

(৬) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার প্রত্যক্ষ ও পরােক্ষ রাজনৈতিক সংগঠন ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বুয়েটের সাধারণ শিক্ষার্থীবৃন্দ জোর দাবি জানিয়েছে।বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে বুয়েটে শিক্ষার সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে শিক্ষার্থীদের
উক্ত দাবির সাথে সভা একমত পােষণ করছে। প্রয়ােজনে এই সিদ্ধান্ত কার্যকরে সরকার এবং দেশের সকল রাজনৈতিক  দলগুলাের সহায়তা চাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সাথে বুয়েটের শিক্ষকগণ বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী সকল প্রকার প্রত্যক্ষ ও পরােক্ষ রাজনৈতিক দল ভিত্তিক শিক্ষক রাজনীতি থেকে বিরত থাকবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

(৭) ইতােপূর্বে সাধারণ শিক্ষার্থীদের উপর বিভিন্ন নির্যাতনের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের দীর্ঘদিনের নির্লিপ্ততা, নিষ্ক্রিয়তা, বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং আবাসিক হল সমূহে নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে উপাচার্যের ধারাবাহিকভাবে অবহেলা ও ব্যর্থতা আবরার ফাহাদের নির্মম হত্যাকাণ্ডে উশৃঙ্খল শিক্ষার্থীদের সাহস জুগিয়েছে বলে সভা মনে করে। সভা সর্বসম্মতভাবে মনে করে যে, এ সকল ব্যর্থতার কারণে বুয়েটের উপাচার্য অধ্যাপক ডঃ সাইফুল ইসলাম উপাচার্য পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। এমতাবস্থায় অনতিবিলম্বে বুয়েটের উপাচার্য পদ হতে পদত্যাগ করার জন্য সভা অধ্যাপক ডঃ সাইফুল ইসলাম এর প্রতি আহবান জানাচ্ছে। উপাচার্য স্বেচ্ছায় পদত্যাগ না করলে তাকে অবিলম্বে দায়িত্ব হতে অপসারণের জন্যে বুয়েট শিক্ষক সমিতি সরকারের নিকট জোর দাবি জানাচ্ছে।

গত রোববার রাত ৮টায় বুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে ডেকে নিয়ে যায় ছাত্রলীগের একদল নেতাকর্মী। এরপর তাকে শেরে বাংলা হলের ২০১১ নম্বর কক্ষে পিটিয়ে হত্যা করা হয়।

আবরার ফাহাদকে রোববার সন্ধ্যার পরে রুম থেকে ডেকে নিয়ে যাওয়া হয় বলে জানান তার সহপাঠীরা। এরপরে শেরেবাংলা হলের দ্বিতীয়তলা থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ। আবরার ওই হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন, ১০১১ নম্বর রুমে থাকতেন।

এ ঘটনায় এখন পর্যন্ত ২ জনকে আটক করেছে পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবরার হত্যাবুয়েট শিক্ষক সমিতি
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT