চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুয়েট থেকে শিক্ষা নেবে কি ছাত্র রাজনীতি?

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
১০:০০ অপরাহ্ণ ১১, অক্টোবর ২০১৯
সম্পাদকীয়
A A

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ডের পর থেকে শিক্ষক-শিক্ষার্থী এবং অ্যালামনাই এসোসিয়েশন সেখানে ছাত্র রাজনীতি বন্ধের যে দাবি জানিয়ে আসছিলেন, শেষ পর্যন্ত তা মেনে নেয়া হয়েছে। বুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের সমঝোতা না হলেও ওই বৈঠকে সাংগঠনিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা জানানো হয়েছে।

ওই বৈঠকে উপাচার্য বলেছেন: বুয়েটে সাংগঠনিক ছাত্র রাজনীতি থাকবে না। আবরারের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং মামলার খরচ বুয়েট কর্তৃপক্ষ বহন করবে। বিচারকাজ দ্রুত শেষ করতে সরকারকে চিঠি দেওয়া হবে। বুয়েটে র‌্যাগিং বন্ধ হবে। সরকার আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের বিষয়ে আশ্বস্ত করেছে।

বুয়েট উপাচার্য শুধু আন্দোলনকারীদের আশ্বস্ত করার জন্য এসব কথা বলেননি বলেই আমরা বিশ্বাস করতে চাই। আবরার হত্যাকাণ্ডের শুরু থেকেই যদিও বুয়েট প্রশাসন নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে ব্যর্থ হয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের বক্তব্যেও এ বিষয়টি উঠে এসেছে। আবরার হত্যাকাণ্ডে বুয়েট প্রশাসনের সতর্কতার ঘাটতিকে দোষারোপ করে তিনি বলেছেন: বুয়েট প্রশাসন আরেকটু সতর্ক থাকলে হয়তো এ ধরনের হত্যাকাণ্ড নাও ঘটতে পারতো। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রদের প্রতি আরো নজর দিবেন এবং দায়িত্ববান হবেন বলে আশা করি।

বুয়েট প্রশাসন এক্ষেত্রে আরও দায়িত্ববান হবেন, এমন প্রত্যাশা আমাদেরও। তবে শুধু বুয়েট প্রশাসন নয়, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকেই এ বিষয়ে আরও দায়িত্বশীল হতে হবে। একইসঙ্গে রাজনীতিকে ব্যবহার করে এমন অপরাধ যাতে কেউ কখনও করতে না পারে সেই বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। বুয়েটের এই সিদ্ধান্ত ছাত্র রাজনীতির জন্য সতর্কবার্তা বলেই বলেই আমরা মনে করি।

এটা ঠিক যে, দেশের নানা সংকটে ছাত্র রাজনীতির গৌরবময় ইতিহাস রয়েছে। তবে রাজনীতিকে ব্যবহার করে নানা অপকর্মের ইতিহাসও কম নয়। বুয়েটের এ সিদ্ধান্ত থেকে শিক্ষা নিয়ে ছাত্র রাজনীতি আবারও তার গৌরবময় সেই ধারায় ফিরে আসবে বলেই আমাদের বিশ্বাস। ছাত্র রাজনীতির সাথে জড়িত নেতাকর্মীদের এই চ্যালেঞ্জ নিতে হবে। ছাত্র রাজনীতির বলি হয়ে আর কোনো মায়ের বুক খালি হবে না, এটাই আমাদের প্রত্যাশা।

Reneta

একইসঙ্গে ছাত্র রাজনীতি শূন্যতার এই সুযোগে বুয়েটে মৌলবাদী কোনো সংগঠন যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেই বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্র রাজনীতিবুয়েটসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

হামের বুস্টার ডোজে নতুন সংক্রমণ কমছে তবে হাম পরবর্তী জটিলতায় মৃত্যু থেমে নেই

জুন ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

জুন ৬, ২০২৬

বিশ্ব ক্যান্সার সার্ভাইভার দিবসে ৮ দফা দাবি

জুন ৬, ২০২৬

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

জুন ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সীমান্ত নিরাপত্তার চেয়েও ডিজিটাল নিরাপত্তা এখন বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT