চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুদ্ধিজীবী দিবসে প্রেক্ষাগৃহে ফেরদৌসের ‘পোস্টমাস্টার ৭১’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৭ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০১৮
বিনোদন
A A

আসছে একাদশতম জাতীয় নির্বাচন। ভোটের লড়াইকে সামনে রেখে নির্বাচনি প্রচারণায় ব্যস্ত দেশের সব রাজনৈতিক দল। আসন্ন নির্বাচনী প্রচারণায় এবার অংশ নিচ্ছেন দেশের তারকারাও। সেই তালিকায় এগিয়ে আছেন চিত্রনায়ক ফেরদৌস। অথচ এরইমধ্যে শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেল তার অভিনীত ও প্রযোজিত ছবি ‘পোস্টমাস্টার ৭১’।

নির্বাচনে নিজে প্রার্থী না হলেও প্রচারণায় তুমুল ব্যস্ততার মধ্যে আছেন চিত্রনায়ক ফেরদৌস। গত পরশু বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক ভাবে আওয়ামী লীগের পক্ষে প্রচারণা শুরু করলেন তিনি। ভোটও চাইলেন তার দর্শকদের কাছে। অথচ এরইমধ্যে আজ(শুক্রবার) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার বহুল প্রতীক্ষিত ছবি ‘পোস্টমাস্টার ৭১’।

ছবির দুই নির্মাতা আবির খান ও রাশেদ শামীম খবরটি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন। তারা জানান, শুক্রবার থেকে ‘পোস্টমাস্টার ৭১’ ছবিটি রাজধানীর বসুন্ধরা সিনেপ্লেক্স ও যমুনা ব্লকবাস্টারে মুক্তি পেয়েছে। মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে আলোচিত এই ছবিটির পরিবেশক ইমপ্রেস টেলিফিল্ম।

মুক্তিযুদ্ধের সময় একজন পোস্টমাস্টারের একটি প্রেমকাহিনিকে উপজীব্য করে তৈরি হয়েছে ছবির গল্প। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় যখন চারদিকে থমথমে অবস্থা, তখন আরিফ নামের একজন পোস্টমাস্টারের কাছে একটি চিঠি আসে। চিঠিতে লেখা আছে, এই পোস্ট অফিসের আশপাশে যে গ্রাম আছে, সেখান থেকে যুবকদের খুঁজে বের করে যুদ্ধের জন্য ট্রেনিংয়ে পাঠান। পোস্টমাস্টার গোপনে সেই কাজ শুরু করেন। পোস্টমাস্টার সরাসরি যুদ্ধে অংশ না নিয়ে নেপথ্যে থেকে যুদ্ধের জন্য সবাইকে সংগঠিত করেন। ব্যাপারটি জেনে যায় গ্রামের রাজাকার গুলজার। গুলজার তার বাহিনী নিয়ে পোস্টমাস্টারের ওপর ঝাঁপিয়ে পড়ে। এরপর নানা নাটকীয়তায় এগিয়ে যায় ছবির গল্প। যা বলতে নারাজ চিত্রনায়ক ফেরদৌস।

পোস্টমাস্টার আরিফের চরিত্রেই অভিনয় করেছেন ফেরদৌস। ছবিতে তার বিপরীতে দেখা যাবে চিত্রনায়িকা মৌসুমীকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, অমিত হাসান, আল মনসুর, নিঝুম রুবিনা, সানজিদ খান প্রিন্স প্রমুখ।

এদিকে চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে ফেরদৌস অভিনীত ‘পোস্টমাস্টার ৭১’ চলচ্চিত্রটি বিজয় দিবসের দুপুর ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় টিভি প্রিমিয়ার হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিত হাসানআল মনসুরনিঝুম রুবিনাপোস্টমাস্টার ৭১ফেরদৌসমৌসুমীলিড বিনোদনশহীদুল আলম সাচ্চু
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন সরকারের প্রথম বাজেটে যেসব বিষয় গুরুত্ব পাচ্ছে

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি আবারও বন্ধ ঘোষণা করল ইরান

জুন ১১, ২০২৬

ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য নিয়ে আজ জাতীয় বাজেট

জুন ১১, ২০২৬

এগিয়ে থাকবে বেলজিয়াম, নকআউটের লড়াইটা মিশর ও ইরানের

জুন ১০, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT