চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৪৭তম মৃত্যুবার্ষিকী আজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৯ পূর্বাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০১৮
বাংলাদেশ
A A

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৪৭তম মৃত্যুবার্ষিকী আজ। একাত্তরের মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্বের স্বীকৃতি হিসেবে যে সাতজন বীরকে সর্বোচ্চ সামরিক সম্মান ‘বীরশ্রেষ্ঠ’ উপাধিতে ভূষিত করা হয়েছিলো তার মধ্যে তিনি অন্যতম।

সরকারিভাবে রক্ষণাবেক্ষণের অভাবে নূর মোহাম্মদের সমাধি গো-চারণ ভূমিতে পরিণত হয়েছে।

১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইলের মহিষখোলায় নূর মোহাম্মদ শেখের জন্ম। ১৯৫৯ সালের ১৪ মার্চ পূর্ব পাকিস্তান ইপিআর-এ যোগ দেন তিনি। যশোরের শার্শার সীমান্তবর্তী কাশিপুর এবং ভারতের বয়রা অঞ্চলে ৮ নং সেক্টরে ক্যাপ্টেন নাজমুল হুদার নেতৃত্বে পাক হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করেন ল্যান্স নায়েক নূর মোহাম্মদ।

৫ সেপ্টেম্বর ছুটিপুরের গোয়ালহাটি গ্রামে নূর মোহাম্মদ একাই পাকিস্তানী সেনাদের সাথে সম্মুখযুদ্ধে অংশ নেন। সে সময় শত্রুর মর্টারের গোলায় শহীদ হন তিনি। পরে তার মরদেহ উদ্ধার করে শার্শার কাশিপুর গ্রামে একটি পুকুরপাড়ে দাফন করা হয়।

প্রতি বছর মৃত্যু দিবসে নূর মোহাম্মদের সমাধি ধোয়া-মোছা করা হলেও আশ পাশ জঙ্গলে ভরে গেছে। দিনে গো-চারণ ভূমি আর রাতে পরিণত হয় মাদকের আস্তানায়। র্দীর্ঘদিন ধরে সেখানে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স স্থাপন করার কথা থাকলেও বাস্তবায়ন হয়নি।

সীমান্তের অজপাড়া গাঁ কাশিপুরে চিরতরে ঘুমিয়ে আছেন বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদসহ সাত শহীদ মুক্তিযোদ্ধা। তাদের সমাধি সরকারিভাবে সংরক্ষণ করে সেখানে একটি মুক্তিযোদ্ধা মিউজিয়াম স্থাপনের দাবি স্থানীয় মুক্তিযোদ্ধা এবং এলাকাবাসীর।
অারও দেখুন ভিডিও রিপোর্টে:

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT