চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ে করলেন তাসকিন রহমান

নাহিয়ান ইমননাহিয়ান ইমন
৩:৪০ অপরাহ্ণ ২০, জুন ২০১৯
বিনোদন
A A

‘ঢাকা অ্যাটাক’-এর জিসান চরিত্র দিয়ে পরিচিতি পাওয়া অভিনেতা তাসকিন রহমান বিয়ে করলেন। পাত্রী জান্নাত ফেরদৌস। দুই পরিবারের সম্মতিতে গেল ১১ জুন সন্ধ্যায় মিরপুরের একটি বাসায় ঘরোয়া পরিসরে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। চ্যানেল আই অনলাইনকে অভিনেতা তাসকিন ও নববধূ জান্নাত দুজনেই বিয়ের খবর নিশ্চিত করেছেন।

বিয়ে নিয়ে তাসকিন বলেন, আটমাস আগে একটি পার্টিতে জান্নাতের সঙ্গে প্রথম দেখা হয়। টুকটাক কথাবার্তা ও খুদেবার্তা আদান-প্রদানের মাধ্যমে জান্নাতের সঙ্গে আমার প্রেম হয়। গত তিনমাস ধরে আমরা চুটিয়ে প্রেম করেছি। নিজেদের পছন্দের কথা দুই পরিবারকে জানাই। পারিবারিক সম্মতিতে ১১ জুন আমরা বিয়ে করি। বর্তমানে একসঙ্গেই আছি।

তাসকিনের স্ত্রী জান্নাত ফেরদৌস চ্যানেল আই অনলাইনকে বলেন, আমি ইতালির মিলান শহরে থাকি। দুই ভাইয়ের একমাত্র বোন আমি। পরিবারসহ সেখানেই থাকে সবাই। এক বছর বয়সে আমি ইতালি চলে যাই। শৈশব, কৈশর, তারুণ্য সেখানেই কেটেছে।

জান্নাত জানান, তিনি বিজ্ঞান বিষয়ে লেখাপড়া করছেন মিলানের একটি শিক্ষালয়ে। গেল পাঁচ বছর ধরে তিনি বাংলাদেশ ও ইতালি আসা যাওয়ার মধ্যে আছেন। গেল বছরই তাসকিনের সঙ্গে পরিচয় হয়। তারপর প্রেম এবং বিয়ে।

‘ঢাকা অ্যাটাক’-এর পর ‘যদি একদিন’ ছবির মাধ্যমে নতুন করে জনপ্রিয়তা পাওয়া অভিনেতা তাসকিনের এটি দ্বিতীয় বিয়ে। ২০১৭ সালে শুরুর দিকে তিনি নুসরাত নামে এক মেয়েকে বিয়ে করেছিলেন। ওই সংসার একমাসের মধ্যেই ভেঙে যায়।

এই অভিনেতা বলেন, আমার অতীত বর্তমান সবকিছু জেনেই জান্নাত আমাকে বিয়ে করেছে। সে খুব ভালো মেয়ে। আমাকে খুব বোঝে। যেখানে যেমন সেখানে তেমনভাবে নিজেকে মানিয়ে নিতে পারে। তাছাড়া আমার মা জান্নাতকে খুব পছন্দ করেছেন। বিয়ে যেহেতু একদিন করতেই হবে, তাই এখনই সেরে ফেললাম। সবার কাছে দোয়া চাই। যে বিশ্বাস, ভালোবাসা নিয়ে দাম্পত্য জীবন শুরু করেছি; সারাজীবন যেন এটা বজায় থাকে।

Reneta

একেবারেই ঘরোয়া পরিসরে বিয়ে করলেও আগামী দুইমাসের মধ্যে বড় পরিসরে বন্ধু, পরিজন সবাইকে আমন্ত্রণ জানাবেন বলে জানান তাসকিন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইতালিজান্নাতজিসানঢাকা অ্যাটাকতাসকিনদীপঙ্কর দীপনমিলানলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

জুন ১১, ২০২৬

রাতে পর্দা উঠছে বিশ্বকাপের, যা কিছু জানার আছে

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাজেট ঘোষণার দিন স্বর্ণের দাম কমেছে প্রায় সাড়ে ৪ হাজার

জুন ১১, ২০২৬

মন্ত্রিসভায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT