চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিস্তৃতি বাড়াতে ফেসবুকের সঙ্গে গাঁটছড়া বাঁধল আইসিসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৬ অপরাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ক্রিকেটকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সঙ্গে চুক্তিতে এসেছে খেলাটির অভিভাবক সংস্থা আইসিসি। চার বছরের চুক্তিতে ক্রিকেটের বিভিন্ন রকম ডিজিটাল কনটেন্ট বিশ্বজুড়ে ছড়িয়ে দেবে ফেসবুক।

২০২৩ সাল পর্যন্ত হওয়া এই চুক্তিতে থাকছে খেলার হাইলাইটস, গুরুত্বপূর্ণ মুহূর্তের ভিডিও এবং বিভিন্ন কনটেন্ট। আইসিসির টুর্নামেন্টগুলোর খেলা পরবর্তী সংবাদ সম্মেলন, খেলার টুকরো অংশ ভারতীয় উপমহাদেশের দেশগুলোতে সম্প্রচার করার সত্ত্বও থাকছে ফেসবুকের কাছে।

‘প্রথমবারের মতো ফেসবুককে আমাদের বৈশ্বিক ক্রিকেট পরিবারের অংশ করতে পারায় আমরা আনন্দিত। বিশ্বের অন্যতম নন্দিত খেলাটিকে বৃহৎ এক প্লাটফর্মের অংশ করতে পারায় ভবিষ্যতে খেলাটির পরিসর আরও বৃদ্ধি পাবে বলে আমাদের বিশ্বাস।’ বৃহস্পতিবার চুক্তি সম্পাদনের পর বিবৃতিতে এমনই বলেছেন আইসিসির প্রধান নির্বাহী মনু শ্বনি।

চলতি বছর ইংল্যান্ড বিশ্বকাপের বিভিন্ন ফুটেজ ৪.৬ বিলিয়নেরও বেশি দেখা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। এতেই ফেসবুকের সঙ্গে চুক্তিতে বেশ আগ্রহী হয়ে ওঠে আইসিসি।

চুক্তি অনুযায়ী ২০২০ নারী ও পুরুষ টি-টুয়েন্টি বিশ্বকাপ, ২০২১ নারী ক্রিকেট বিশ্বকাপ ও ২০২৩ পুরুষ ক্রিকেট বিশ্বকাপের ডিজিটাল কনটেন্ট সম্প্রচারের ক্ষমতা থাকবে ফেসবুকের কাছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিফেসবুকলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্র সফর করলেন চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী মা চাওসু

জুলাই ২৪, ২০২৬

শাকিব-প্রীতম মানেই ১০০ মিলিয়ন!

জুলাই ২৪, ২০২৬

হজযাত্রীদের বিমান ভাড়া বাড়িয়ে যেভাবে শতশত কোটি টাকা চলে গেছে বিদেশে

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চীন-উজবেকিস্তান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে সহযোগিতা সম্প্রসারণের বার্তা

জুলাই ২৪, ২০২৬

মার্কিন দূত সার্জিও গোরের ঢাকা সফর পাল্টে দিতে পারে যুক্তরাষ্ট্র-ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT