চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিসিবির কেন্দ্রীয় চুক্তি: তিন সংস্করণে তাসকিন-শরিফুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৩ অপরাহ্ন ০১, সেপ্টেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিতে নতুনত্ব এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংস্করণ ভাগ করে চুক্তিতে থাকা খেলোয়াড়ের তালিকা প্রকাশ করা হয়েছে বুধবার।

টেস্ট, ওয়ানডে ও টি-টুয়েন্টিতে আছেন পাঁচজন। মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

চুক্তিতে প্রথমবার এসেছেন শরিফুল আর ফিরেছেন তাসকিন। সৌম্য সরকার, নাঈম শেখ, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ ও শামীম পাটোয়ারি আছেন শুধুমাত্র টি-টুয়েন্টিতে।

শুধুমাত্র টেস্টের চুক্তিতে থাকা ক্রিকেটারের সংখ্যা ছয়- মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, আবু জায়েদ রাহি, সাদমান ইসলাম, সাইফ হাসান ও ইবাদত হোসেন।

টেস্ট ও ওয়ানডে সংস্করণে আছেন- তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে নাম সরিয়ে নেয়া তামিম ইকবাল নেই এই সংস্করণে। টেস্টে রাখা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদকে।

ওয়ানডে ও টি-টুয়েন্টি সংস্করণে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন।

Reneta

গত বছর কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন ১৬ ক্রিকেটার। এবার সংখ্যাটা বেড়ে ২৪। আগেররবার দুই ক্যাটাগরি লাল বল ও সাদা বলের চুক্তি ছিল। এবার তিন সংস্করণে। চুক্তি থেকে বাদ পড়েছেন নাঈম হাসান ও মোহাম্মদ মিঠুন।

Jui  Banner Campaign
ট্যাগ: টাইগার ক্রিকেটতাসকিননাজমুল হাসানবাংলাদেশ ক্রিকেটবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলবিসিবিমাহমুদউল্লাহলিড স্পোর্টসশরিফুল
শেয়ারTweetPin

সর্বশেষ

৯০ শতাংশ পণ্য রপ্তানিতে ‘শূন্য শুল্ক’ সুবিধা দেবে যুক্তরাষ্ট্র: বাণিজ্য উপদেষ্টা

ফেব্রুয়ারি ১০, ২০২৬

আইস্ক্রিনে আসছে ইতিহাস সৃষ্টি করা সেই ‘প্রিয়তমা’

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: দিনাজপুর ৬ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং চিকিৎসক ও শিক্ষক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

দিনাজপুর ৬ আসনে ভোটারদের বিশেষ মনোযোগ আকর্ষণ করেছেন ডা. জাহিদ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের সব স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট বন্ধের নির্দেশ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: কক্সবাজার প্রতিনিধি

নির্বাচনকে কেন্দ্র করে রোহিঙ্গা ক্যাম্পে যৌথবাহিনীর সর্বোচ্চ সতর্কতা

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT