চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিসিবি একাদশকে ৬ উইকেটে হারাল সিডনি থান্ডার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৪ অপরাহ্ন ১৬, ডিসেম্বর ২০১৬
স্পোর্টস
A A

অস্ট্রেলিয়ায়  দ্বিতীয় টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচে ব্যাশের দল সিডনি থান্ডার ছয় উইকেটে হারিয়েছে বিসিবি একাদশকে।শুক্রবার সিডনির স্পটলেস স্টেডিয়ামে মুশফিকদের দেওয়া ১২২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চার উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় মরগানের সিডনি থান্ডার।

১২২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ৪৮ রান যোগ করেন থান্ডারের দুই ওপেনিং ব্যাটস্যমান জে লেনটন ও রায়ান গিবসন।

থান্ডারের ৮০ রানের মাথায় চতুর্থ উইকেটের পতন হয়। তবে পঞ্চম উইকেটে মরগান ও অর্জুন নায়ার দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

বিসিবি একাদশের পক্ষে দুটি উইকেট নেন রুবেল হোসেন। এছাড়া শুভাশিষ রয় ও তানবির একটি করে উইকেট নেন।

বাউন্সি উইকেটে টপ ও মিডল অর্ডারের ব্যাটসম্যানরা ব্যর্থ হলে শেষদিকে লোয়ার অর্ডারের ব্যাটসম্যানদের কল্যাণে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২০ করতে সক্ষম হয় বিসিবি একাদশ।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে বিসিবি।বাউন্সি উইকেটে পেস বল খেলতে বেশ বেগ পেতে হয়েছে ইমরুল-সৌম্যদের।

Reneta

অস্ট্রেলিয়ান বোলার প্যাট কামিন্স প্রথম ওভারেই তুলে নেন ইমরুল কায়েসকে। পরের ওভারে ম্যাককের শিকার হয়ে ফেরেন সৌম্য সরকার (৩)। তৃতীয় ওভারে গুরিন্দর সান্ধু তুলে নেন সাব্বির রহমানকে। ৩ ওভারে ৩ উইকেটে তখন ১৩ রান বাংলাদেশের। ২১ রানে পড়ে ৪ উইকেট। ষষ্ঠ ওভারে। বিদায় নেন মুশফিকও।

মোসাদ্দেক হোসেন অষ্টম ওভারে দুটি বাউন্ডারি মেরে আনন্দে মাতোয়ারা করেছিলেন বাংলাদেশি সমর্থকদের। কিন্তু পরের ওভারে স্পিনার নায়ারের বোলিংয়ের লাইন মিস করে বোল্ড।দলীয় ৩৮ রানে ৫ উইকেট। মোসাদ্দেক ফেরেন ১৩ রান করে। মুমিনুল হক নামেন। কিন্তু তিনিও থাকতে পারলেন না। ৪৯ রানে নেই ৬ উইকেট। নিদারুণ ব্যাটিং বিপর্যয়।

ওখান থেকে নুরুল হাসান ও শুভাগত হোমের সপ্তম উইকেট জুটির শুরু। ১৫তম ওভারে ভাঙে তা। ২৭ রান এনে দেয় ওই জুটি। দলের ৭৬ রানে শুভাগত ব্যক্তিগত ২৫ রান করে প্যাভিলনে ফেরেন। তবে নুরুল ও তানবির এরপর দলের রান ১০০ পার করেন। টাইগার সমর্থকরা ততক্ষণে মাঝে মাঝে উল্লাসে মাতার সুযোগ পেয়েছেন। নুরুল-তানবিরের অষ্টম উইকেট জুটি ভাঙে ১১৭ রানে। ইনিংস সর্বোচ্চ ৪১ রানের জুটি তাদের। তানবির অপরাজিত থাকেন ১০ রানে।

 

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শিশু রাতুল ও পানি বিক্রেতা শাহানুরের পাশে দাঁড়ালেন তারেক রহমান

এপ্রিল ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

লিসবনে মেট্রো ধর্মঘটে অচল নগরজীবন

এপ্রিল ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

লেবাননের সঙ্গে সরাসরি আলোচনায় যাচ্ছে ইসরায়েল

এপ্রিল ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শেরপুর-৩ আসনে বিএনপি প্রার্থী রুবেলের বড় ব্যবধানে জয়

এপ্রিল ৯, ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ আরও জটিল আকার ধারণ করছে

এপ্রিল ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT