চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিষণ্ণ সময়ের গান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৮ অপরাহ্ন ১৬, মার্চ ২০২০
বিনোদন
A A

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন হলিউড অভিনেতা টম হ্যাংকস এবং তার স্ত্রী রিটা উইলসন। নিজের অভিজ্ঞতা থেকে রিটা একটি গানের তালিকা শেয়ার করেছেন টুইটারে, যা কোয়ারেন্টাইনে থাকা বা আইসোলেশনে থাকা মানুষেরা মানসিক চাপ কমাতে শুনতে পারেন।

শুক্রবার রিটা টুইটারে ভক্তদেরকে অনুরোধ করেছিলেন এমন কিছু গানের তালিকা দেয়ার জন্য যেগুলো আইসোলেশন বা কোয়ারেন্টাইন সম্পর্কিত। অনেকেই অনেক গানের নাম বলেছেন। সব মিলিয়ে মোট ৩২টি গানের একটি তালিকা পেয়েছেন রিটা। একসাথে সবগুলো গান শুনতে দুই ঘণ্টা সময় লাগবে।

এসব গানের মাঝে আছে এরিক কারমেনের ‘অল বাই মাইসেলফ’, বিটলসের ‘আই অ্যাম সো টায়ার্ড, মাইলি সাইরাসের ‘দ্য ক্লাইম্ব’, ডেসটিনি চাইল্ডের ‘সারভাইবার’ এবং এমসি হ্যামারের ‘ইউ কান্ট টাচ দিস’ এর মতো জনপ্রিয় সব গান।

ইনস্টাগ্রামে শেয়ার করা রিটার এই প্লে লিস্টটিতে এখন পর্যন্ত ৫০০০ এর বেশি ফলোয়ার যুক্ত হয়েছেন। রিটা মনে করছেন, এই বিষণ্ণ সময়ে গানগুলো মানুষকে প্রশান্তি দিতে পারবে।

টম হ্যাংকস ও রিটা উইলসন আপাতত অস্ট্রেলিয়ায় রয়েছেন। ক্লান্তি, শরীর ব্যথা ও জ্বর অনুভূত হওয়ায় তারা করোনা টেস্ট করিয়েছেন এবং রিপোর্ট পজিটিভ এসেছে। এখন তারা আইসোলেশনে আছেন।

প্রয়াত পপস্টার এলভিস প্রেসলির জীবনের উপর একটি ছবির শুটিংয়ের জন্য অস্ট্রেলিয়ায় আছেম টম হ্যাংকস। ছবিতে তিনি এলভিসের ম্যানেজারের ভূমিকায় অভিনয় করছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: আইসোলেশনকরোনা ভাইরাসকোয়ারেন্টাইনটম হ্যাংকসরিটা উইলসনলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ।

প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেলের নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বনানীতে ফ্রি অ্যানিমেল ক্লিনিক উদ্বোধন করলেন তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: চ্যানেল আই

চট্টগ্রামে ১০ লাখের বেশি টাকা ও ১টি নোয়া মাইক্রোবাস আটক

ফেব্রুয়ারি ১১, ২০২৬

পরিসংখ্যানে এবারের ভোট

ফেব্রুয়ারি ১১, ২০২৬

৩ কোটি রুপিতে রাওয়ালপিন্ডিতে রিশাদ

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT