চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বের সেরা এনজিও ব্র্যাক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪১ অপরাহ্ণ ০৯, জানুয়ারি ২০১৭
অর্থনীতি
A A

জেনেভাভিত্তিক গণমাধ্যম সংগঠন ‘এনজিও অ্যাডভাইজারে’র পর্যালোচনায় টানা দ্বিতীয়বার বিশ্বের এক নম্বর বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) হিসেবে স্বীকৃতি পেয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। সোমবার ‘এনজিও অ্যাডভাইজারের’ ওয়েবসাইটে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।

প্রতিষ্ঠানটি ২০০৯ সাল থেকে এই র‌্যাঙ্কিং প্রথা চালু করে।  বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচনে প্রভাব, নতুন ধারা প্রবর্তন এবং পরিচালন ব্যবস্থার অনন্য ভূমিকার স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক ক্যাটাগরিতে ব্র্যাক এই সম্মান পেয়েছে।

সেরা ৫০০ উন্নয়ন সংস্থার তালিকা তৈরি করে তাদের এক বছরের কর্মকাণ্ড নিরীক্ষা করে এ ঘোষণা দেয়া হয়।

এমন স্বীকৃতি অর্জনের পর ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ তার প্রতিক্রিয়ায় বলেন, ‘ব্র্যাকের এই প্রথম স্থান বজায় রাখা নিঃসন্দেহে মর্যাদার ব্যাপার। বিশ্বজুড়ে আমাদের লক্ষাধিক কর্মী প্রতিদিন দরিদ্র জনগোষ্ঠীর ক্ষমতায়নে কাজ করছে। দারিদ্র্য ও বঞ্চনার বিরুদ্ধে করণীয় খুঁজে বের করা এবং তা প্রয়োগ করায় আমরা এখন দৃঢ়প্রতিজ্ঞ।’

এ বছরের দ্বিতীয় সেরা এনজিও ডক্টরস উইদাউট বর্ডারস এবং তৃতীয় হয়েছে ক্যালিফোর্নিয়ার সামাজিক-উদ্যোক্তা সংগঠন দি স্কল ফাউন্ডেশন। এ ছাড়াও অক্সফাম রয়েছে ৭ম স্থানে এবং ১১তম স্থান অর্জন করেছে সেভ দ্য চিলড্রেন ।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে ‘এনজিও অ্যাডভাইজারের’ অন্যতম প্রতিষ্ঠাতা জন ক্রিস্টোফ নথিয়াস বলেন, ‘২০১৭ সালে আবারও ব্র্যাক বিশ্বসেরা হলো তার উদ্ভাবন, প্রভাব এবং পরিচালনা পদ্ধতির অনন্য ভূমিকার জন্য। বিশ্বব্যাপী একের পর এক প্রান্তিক জনগোষ্ঠীর সেবাদানে ব্র্যাক এখন নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী।’

Reneta

২০১৩ সালে এই র‌্যাঙ্কিং করত ‘দি গ্লোবাল জার্নাল’। ওই বছরও ব্র্যাক শীর্ষস্থান লাভ করে। তারপর ২০১৬ সালে এই র‌্যাঙ্কিং দেওয়া শুরু করে ‘এনজিও অ্যাডভাইজার’ । এই সংগঠনটি স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চায় দৃঢ়ভাবে যুক্ত হয়ে বিভিন্ন উন্নয়ন সংস্থার কর্মকাণ্ড মূল্যায়ন করে। এর অন্যতম প্রতিষ্ঠাতা জন ক্রিস্টোফ নথিয়াস ‘দি গ্লোবাল জার্নাল’ পত্রিকার সম্পাদক ছিলেন।

বিশ্বের বৃহত্তম বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক ১১টি দেশে দারিদ্র্য বিমোচন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ বিভিন্ন উন্নয়ন কর্মসূচি পরিচালনা করে। ১৯৭২ সালে প্রতিষ্ঠার পর ব্র্যাক আজ তার ব্যয়সাশ্রয়ী উন্নয়নমডেল, অতি দরিদ্রদের উন্নয়নে প্রমাণিত সমাধানকৌশল, দুর্যোগপরবর্তী সেবাদান, শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, কৃষি, মানবাধিকারসহ বিভিন্ন কর্মসূচির জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত। বর্তমানে প্রায় ১৪ কোটি মানুষ এর সুবিধাভোগী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্র্যাক এনজিও
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT