চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বের প্রথম ৮ জিবি র‌্যামের স্মার্টফোন বাজারে আসছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৭ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে এ বছরের সবচেয়ে বড় আন্তর্জাতিক প্রযুক্তি প্রদর্শনী ‘সিইএস ২০১৭’-এ অনেক নতুন প্রযুক্তি ও প্রযুক্তি পণ্য উন্মোচিত হয়েছে। তার মধ্যে একটি হলো আসুসের জেনফোন জেনফোন এআর, যার রয়েছে ৮ জিবি র‌্যাম সুবিধা।

তাইওয়ানভিত্তিক প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান আসুসের এই ফোনই বিশ্বের প্রথম ৮ জিবি র‌্যামযুক্ত স্মার্টফোন। শুধু তাই নয়, এটাই প্রথম হাই-এন্ড স্মার্টফোন, যেখানে গুগলের অগমেন্টেড ‍রিয়েলিটি (এআর) প্ল্যাটফর্ম ‘ট্যাংগো’ ব্যবহার করা যাবে।

‘অগমেন্টেড রিয়েলিটি’ এমন একটি ভার্চুয়াল রিয়েলিটি প্ল্যাটফর্ম, যেখানে বিশেষ সফটওয়্যার ও ডিভাইসের মাধ্যমে বাস্তব কোনো অবস্থানে ভার্চুয়াল চরিত্র এবং পারিপার্শ্বিক বস্তু বসিয়ে দেয়া হয়।

সিইএস-২০১৭ তে জেনফোন এআরের উন্মোচন অনুষ্ঠান

ফোনটিতে কোয়ালকমের নতুন স্ন্যাপড্রাগন ৮২১ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে এআর’র পাশাপাশি গুগল ডে ড্রিম ভিআর-ও সাপোর্ট করে।

তবে শুধু ৮ জিবি নয়, আসুস জেনফোন এআর ৬ জিবি’র একটি ভার্সনেও বাজারে আসতে যাচ্ছে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান।

অন্যান্য ট্যাংগো ডিভাইসের মতোই জেনফোন এআরের রয়েছে ক্যামেরা ও সেন্সর সেটাপের মাধ্যমে তৈরি মেশিন ভিশন। এর সাহায্যে এআর ও ভিআরের জন্য মোশন ট্র্যাকিং, ডেপথ পারসেপশন এবং এরিয়া লার্নিংয়ের মতো প্রয়োজনীয় কাজগুলো করা হয়।

Reneta

একই সঙ্গে ফোনটির হোম বাটনে যুক্ত হয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যা আগের জেনফোনগুলোতে ছিল না। ১৪৪০X২৫৬০ পিক্সেল রেজ্যুলেশনের ৫.৭ ইঞ্চি সুপার অ্যামোএলইডি কিউএইচডি ডিসপ্লে ভার্চুয়াল রিয়েলিটির অভিজ্ঞতাকে আরও অনেক স্পষ্ট ও আকর্ষণীয় করবে বলে মনে করা হচ্ছে।

ট্যাংগো সাপোর্টেড জটিল ক্যামেরা ও সেন্সর ব্যবস্থা যুক্ত করা হয়েছে জেনফোন এআরের পেছনে

জেনফোনের জন্য আসুসের ডিফল্ট অ্যাপগুলোর পাশাপাশি ভিআর সুবিধার জন্য জেনফোন এআরে নতুন জেনইউআই ভিআর ৩৬০ ডিগ্রি অ্যাপ সংযোজন করা হয়েছে বলেও জানিয়েছে আসুস।

এছাড়াও সিইএসের একই অনুষ্ঠানে আসুসের আরেকটি স্মার্টফোন উন্মোচন করা হয়েছে, যার নাম আসুস জেনফোন থ্রি জুম। বলা হয়েছে, ফোনটি মূলত ফটোগ্রাফির জন্যই তৈরি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসুসস্মার্টফোন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT