চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বে করোনায় মৃত্যু ৮২২, শনাক্ত ৬ লাখের বেশি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৯ পূর্বাহ্ণ ২২, মে ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
corona

গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে ৮২২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৩ হাজার ৭৪৭ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ৬ লাখ ৩১ হাজার ৬৪ জন।

বিশ্বে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে উত্তর কোরিয়ায়। দেশটিতে এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৯ হাজার ৩০ জন ও মারা গেছেন একজন। এখন পর্যন্ত ২৪ লাখ ৬০ হাজার ৬৪০০ জন করোনায় আক্রান্ত হয়েছেন ও ৬৬ জন মারা গেছেন।অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০২ জন ও আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩৪ জন। মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৮২ লাখ ৮৮ হাজার ৭৪০ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৭৮ হাজার ২৭০ জনের।

এ নিয়ে করোনায় বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ লাখ ৯৯ হাজার ৬৯২ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ কোটি ৬৯ লাখ ৯৪ হাজার ৬৪৫ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৪৯ কোটি ৬৭ লাখ ৮৯ হাজার ২৭৮ জন।

রোববার (২২ মে) সকালে  আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়।

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ২৩২ জন এবং মারা গেছেন ৭২ জন। এই দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ৪৯ লাখ ৮৪ হাজার ৪৫৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ২৮ হাজার ৯০২ জন মারা গেছেন।

জার্মানিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৩৮৩ জন এবং মারা গেছেন ৭৬ জন। ফ্রান্সে  করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৫০৭ জন। একইসময়ে দক্ষিণ আফ্রিকায়  করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ১৯ জন এবং মারা গেছেন ১৫ জন।  দক্ষিণ কোরিয়ায়  করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৪৪২ জন এবং মারা গেছেন ২৬ জন। ইতালিতে  করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৯৭৬ জন এবং মারা গেছেন ৯১ জন।

Reneta

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬২ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ১৭ হাজার ৬১৫ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৭ লাখ ৮০ হাজার ২৮ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৬৫ হাজার ৬৫৭ জনের।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২ হাজার ৮ জন।

যুক্তরাজ্য ষষ্ঠ, রাশিয়া সপ্তম, দক্ষিণ কোরিয়া অষ্টম, ইতালি নবম ও তুরস্ক দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান ৪৩তম।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আক্রান্তচীনবিশ্বে করোনামৃত্যুরোগী শনাক্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

চাপকলে পানি তোলার মত টাকা ঢেলে অর্থনীতি চাঙ্গা করতে বড় বাজেট: অর্থমন্ত্রী

জুন ১১, ২০২৬

এক ছাগলেই লাখপতি বগুড়ার আরিফ

জুন ১১, ২০২৬

বাজেট অনুমোদনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বিশেষ সভা

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

এপস্টাইনের সঙ্গে সম্পর্ককে ‘গুরুতর ভুল’ বললেন বিল গেটস

জুন ১১, ২০২৬

০/৩, অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস বাংলাদেশের

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT