চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বসেরা হয়ে বার্সেলোনার পাশে বায়ার্ন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৯ অপরাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

অবিশ্বাস্য রেকর্ডটা ১১ বছরের বেশি দখলে রাখতে পারল না বার্সেলোনা। এক মৌসুমে যতগুলো জেতা সম্ভব, ২০০৯ সালে সেসব শিরোপাই জিতেছিল পেপ গার্দিওলার ‘অন্যগ্রহের’ বার্সা। এখন থেকে আর কেবল বার্সাই নয়, নিতে হবে বায়ার্ন মিউনিখের নামও। ক্লাব বিশ্বকাপ জিতে মৌসুমে সম্ভাব্য ৬ শিরোপার বৃত্তই পূরণ করেছে হান্সি ফ্লিকের দল।

কাতারের দোহায় বৃহস্পতিবার মৌসুমের শেষ অর্থাৎ, ষষ্ঠ শিরোপার ফাইনাল খেলতে নেমেছিল বায়ার্ন। ২০২০ সালে দুর্দান্ত খেলা বাভারিয়ানদের আটকাতে পারেনি মেক্সিকান ক্লাব টাইগ্রেস। কনক্যাকাফ চ্যাম্পিয়নদের ১-০ গোলে হারায় ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।

ম্যাচের ৫৯ মিনিটে একমাত্র গোলটি করেছেন বায়ার্নের ফরাসি মিডফিল্ডার বেঞ্জামিন পাভার্ড। ১৮ মিনিটে জশুয়া কিমিচের গোলটি ভিএআরে বাতিল না হলে ব্যবধান দ্বিগুণই হতো ম্যানুয়েল ন্যুয়ারদের।

বৃহস্পতিবারের ম্যাচে বায়ার্ন পায়নি থমাস মুলার ও জেরোমে বোয়াটেংকে। মুলার করোনায় আক্রান্ত আর সাবেক প্রেমিকার মৃত্যুর খবরে মিউনিখে ফিরে গেছেন বোয়াটেং।

জিততে যদিও কষ্ট হয়নি বায়ার্নের। জয়ে দারুণ কীর্তি গড়া হয়ে গেছে দলটির কোচ হান্সি ফ্লিকের। প্রথমবার দায়িত্ব নিয়েই মোট ৬৮ ম্যাচে দলকে জিতিয়েছেন ৫৮টিতে। তার অধীনে জার্মান জায়ান্টরা হেরেছে পাঁচটিতে, ড্রয়ের সংখ্যাও একই। অর্থাৎ, হারের চেয়ে বায়ার্নের হয়ে শিরোপার সংখ্যাই বেশি ফ্লিকের!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বায়ার্ন মিউনিখবার্সেলোনালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

৪ বছর পূর্তির আগেই পদ্মা সেতুতে টোল আদায় ৩,৪২৯ কোটি টাকা

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের পরীক্ষার ফি মওকুফ

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ধীরাজ শেঠ

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের নতুন ইউনিফর্ম আজ থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পাচ্ছে জাপান

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT